ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের মোটরসাইকেল জব্দ করল পুলিশ এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁ’জা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১

বিরিয়ানি ভোজের ব্যাখ্যা দিতে আ.লীগ প্রার্থীকে শোকজ

নির্বাচনী প্রচারণায় চিকেন বিরিয়ানি ভোজের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের আ.লীগ প্রার্থী ড. সামিল উদ্দিন আহমেদ শিমুলকে শোকজ নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরবেলা এ নোটিশ পাঠানো হয়। নোটিশে আগামী রোববার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় স্বশরীরে জেলা ও দায়রা জজ আদালত ভবন-২ এ উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে।

জানা যায়, শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষায় অনুষ্ঠিত মতবিনিময় সভার আয়োজন করেন ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। সভার ব্যানারে লিখা ছিল ‘নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা’। সভায় গত ৫ বছরে নিজের মেয়াদকালের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। মতবিনিময় সভা শেষে অংশগ্রহণকারীদের দুপুরে বিরিয়ানি খাওয়ানো হয়।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা জানতে এ নোটিশ দেন, নির্বাচনী এলাকা-৪৩, চাঁপাইনবাবগঞ্জ-১ নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ এম সার‌ওয়ার জাহান।

এ প্রসঙ্গে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিব খাঁন বলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের আ.লীগের প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসংক্রান্ত বিষয়ে শোকজ নোটিশ দিয়েছেন নির্বাচন অনুসন্ধান কমিটি। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

বিরিয়ানি ভোজের ব্যাখ্যা দিতে আ.লীগ প্রার্থীকে শোকজ

আপডেট সময় ০৫:৩৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩