ঢাকা ১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১ জন  মুরাদনগরে ১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দুর্নীতির অভিযোগের কেন্দ্রে পরিচালক সালেহ্ আহমদ জাকারিয়া রূপালী লাইফে এখনও বহাল সিইও গোলাম কিবরিয়া! রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

কুমিল্লা দেবিদ্বারে আচরণ বিধি’র কথা বলে নিজেই লঙ্ঘন করলেন আবুল কালাম আজাদ

কুমিল্লার দেবিদ্বার-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে যাওয়া উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক আবুল কালাম আজাদের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে । একটি ভিডিওতে লোক জমায়েত করে মাইকে নির্বাচনের ভোট প্রার্থনা করতে দেখা গেছে তাকে।

সম্প্রতি দুয়েকদিন আগে দেবিদ্বারের গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের উজানি জোড়া এলাকায় জনসমাগম করে ভোট চেয়ে বক্তব্য রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে আবুল কালাম আজাদ বলেন, ‘মাননীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল যেহেতু নৌকা পেয়েছেন, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি (রোশন আলী মাস্টার) সেজন্য তার সাথে যোগ দিয়েছেন। কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন না উনার কথায়। উনি (রোশন আলী মাস্টার) উপর দিয়া নৌকার সাথে থাকবেন কিন্তু উনার সাথে আমার নিয়মিত যোগাযোগ আছে, কথা হয়’। এসময় তিনি সবাইকে নির্বাচনী আচরণ বিধি’র কথা বললেও, নিজেই জন সমাগম করে মাইকে বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘অনেকেই ফোন করেন পুলিশে ধরে নিয়ে যাবে। আরে ভাই, পুলিশের কি খাইয়া-দাইয়া কাজ নাই? পুলিশের কাম আছেনি নাকি? পুলিশের কি আপনাকে ধরার দায়িত্ব?’।

আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, ভিডিওটি ৩/৪ দিন আগের। ওই প্রার্থী সেখানে একটি রোগি দেখতে গিয়েছিলেন। একটি বাউন্ডারির মধ্যে পরে কথা বলেছিলেন। সেখানে ম্যাজিষ্ট্রেট, থানা পুলিশের ওসি সাহেব ছিলেন। তাছাড়া উনি তো এখনও প্রতিক পাননি । কি ভোট চাইবে ? কেউ আচরণবিধি লঙ্ঘন করলে অবশ্যই আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য যে, এর পূর্বে এলাকায় হাজার হাজার মানুষ নিয়ে জনসমাবেশ করে এবং প্রায় অর্ধশতাধিক গাড়ি বহর নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র কিনতে এসেছিলেন স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ। যা আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়লেও তাকে কোন প্রকার শোকজ করা হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১ জন 

কুমিল্লা দেবিদ্বারে আচরণ বিধি’র কথা বলে নিজেই লঙ্ঘন করলেন আবুল কালাম আজাদ

আপডেট সময় ০৯:১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩