ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোডাউন ও সমাবেশে কিশোরগঞ্জ-৩ আসনে নিজের অবস্থান জানান দিলেন ডা. এরশাদ সোহেল একটি স্বপ্নের জয়, পাঁচদোনায় অনুমোদন পেল দুঃখু মিয়ার সেই স্কুল ‘সাংবাদিকদের কলম আমানত, সত্য ও দায়িত্বশীলতার সঙ্গে তা ব্যবহার করতে হবে’ যোগ্যতা ছাড়াই মেহেদী হাসানের নিয়োগ, বারিতে নজিরবিহীন প্রশাসনিক জালিয়াতি! খাল পরিষ্কার ও কচুরিপানা অপসারণ, ডেঙ্গু প্রতিরোধে বোরহানউদ্দিনে বিশেষ উদ্যোগ লালপুর থানা পুলিশের প্রচেষ্টায় হারানো শিশু ফিরে পেল পরিবার স্বামীর টানে কেরালা থেকে ঠাকুরগাঁওয়ে তরুণী শুকুরেরহাট ডিগ্রি কলেজে প্রহসনের নিয়োগ পরীক্ষার অভিযোগ, ফল স্থগিত ও তদন্ত দাবি মেহেরপুর জেনারেল হাসপাতালের ডা. মাহবুবের অপকর্ম ঢাকতে মানববন্ধন কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন

পেঁয়াজের দাম বেশি, কদর বাড়ছে পাতা-ফুলকার

চট্টগ্রাম: ভারতীয় পেঁয়াজ ডাবল সেঞ্চুরি করেছে খুচরা বাজারে। তাই কদর বাড়ছে পেঁয়াজ পাতা ও ফুলকার।

রিয়াজউদ্দিন বাজারে আড়তে রোববার (১০ ডিসেম্বর) প্রতি কেজি ফুলকাসহ পাতা বিক্রি হয়েছে ৩০ টাকা, খুচরায় ৫০-৬০ টাকা।নিউ সোনার বাংলা বাণিজ্যালয়ের ব্যবস্থাপক বাংলানিউজকে জানান, ফরিদপুর থেকে পেঁয়াজের ফুলকাসহ পাতা আসছে।

এ জাতের বীজ লাগানো হয় পাতা বা ফুলকা বিক্রির জন্য। এক সপ্তাহ ধরে আসছে বাজারে। আজ প্রতি কেজি ২৫-৩০ টাকা বিক্রি হচ্ছে। এক বস্তায় ৪০-৫০ কেজি থাকে। মহাসড়কের বিভিন্ন স্থানে ওজন স্কেল, পথখরচার কারণে সবজির দাম বেশি চট্টগ্রামে।
রিয়াজউদ্দিন বাজারের খুচরা দোকানিরা প্রতি কেজি পেঁয়াজের ফুলকাসহ পাতা বিক্রি করছেন ৫০-৬০ টাকা। তারা বলেন, আড়ত থেকে এক বস্তা পেঁয়াজপাতা কিনতে লেবার চার্জ দিতে হয় ২০-২৫ টাকা। পচা, গলা, নষ্ট থাকে অনেক। তাই খুব বেশি লাভ হয় না।

বৌদ্ধ মন্দিরের সামনে নিয়মিত সবজি বেচেন মো. রহিম। তিনি জানান, প্রতি কেজি পেঁয়াজের ফুলকাসহ পাতা ৬০ টাকা। পেঁয়াজের দাম বেশি হওয়ায় পাতার কদর বেড়েছে।

গৃহিণী কামরুন নাহার বলেন, রাতারাতি পেঁয়াজ ডাবল সেঞ্চুরি করেছে। বাধ্য হয়ে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো পেঁয়াজ পাতা কিনছি। তরকারিতে পেঁয়াজের সুবাস অন্তত মিলবে।

রিয়াজউদ্দিন বাজারের একজন খুচরা বিক্রেতা জানান, চীনা বড় লাল পেঁয়াজ ১৪০ টাকা, ভারতীয় লাল পেঁয়াজ ২০০ টাকা, সোনালি ১৮০ টাকা, দেশি ছোট পেঁয়াজ ২২০ টাকা বিক্রি হচ্ছে আজ।

খাতুনগঞ্জের আড়তে শনিবার পাইকারিতে বড় আকারের ভারতীয় পেঁয়াজ সর্বোচ্চ ১৮০ টাকা বিক্রি হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার এ মানের পেঁয়াজ বিক্রি হয়েছিল ১১০ টাকায়।

শনিবার পেঁয়াজের বাজার তদারকিতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে চৌমুহনীর কর্ণফুলী মার্কেটের ফারুক স্টোরকে ৩০ হাজার, আলিফ ট্রেডার্সকে ২০ হাজার টাকা, খাতুনগঞ্জের বরকত ভাণ্ডারকে ২০ হাজার, এ এইস ট্রেডার্সকে ১০ হাজার, এ কে ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শোডাউন ও সমাবেশে কিশোরগঞ্জ-৩ আসনে নিজের অবস্থান জানান দিলেন ডা. এরশাদ সোহেল

পেঁয়াজের দাম বেশি, কদর বাড়ছে পাতা-ফুলকার

আপডেট সময় ০১:৫৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩