ঢাকা ০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে ১৩ প্রাণের শোকে স্তব্ধ পরিবারগুলো এখনো কান্না থামছে না স্বজনদের বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ প্রশাসন ও কোস্টগার্ডের অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন পীরগঞ্জে ১০ দাখিল মাদ্রাসা ও ২ উচ্চ বিদ্যালয়ে কেউ পাস করেনি, শিক্ষার মান নিয়ে প্রশ্ন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ আটক ৩ বাংলাদেশে মার্কিন বিনিয়োগে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ফরিদপুর গণপূর্তের ক্যাশিয়ার জাহাঙ্গীরের ২০ কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় বদলির প্রজ্ঞাপন অমান্য করে পদ আঁকড়ে হারুনুর রশিদ এনআইসিভিডিতে আ.লীগপন্থী চিকিৎসকসহ ২ জনের পদায়নে উঠছে নানা প্রশ্ন পাউবোর নাম ভাঙিয়ে পারকি সৈকতে লুসাই পার্কের ‘বালু লুট’!

মুন্সীগঞ্জে রহস্যজনক বিস্ফোরণে একই পরিবারের শিশু ও নারীসহ চারজন দগ্ধ হয়েছে

মুন্সীগঞ্জে রহস্যজনক বিস্ফোরণে একই পরিবারের শিশু ও নারীসহ চারজন দগ্ধ হয়েছ। শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শহরের ইদ্রাকপুর এলাকার আকবর মিয়ার পাঁচতলা ফ্ল্যাটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণে আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বার্ন ইউনিটে প্রেরণ করে।

আহতরা হলেন, ফ্লাটটির ভাড়াটিয়া ও মহিলাবিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার রিজভী আহমেদ রাসেল (৪৫) তার স্ত্রী রোজী আক্তার (৩০) তাদের আড়াই বছরের ছেলে রাইয়ান ও তার ৬০ বছরের মা সাহিদা বেগম। এদের মধ্যে রাসেলের মায়ের অবস্থা খুবই গুরুতর।

স্থানীয়রা জানায়, সকালে হঠাৎ বিকট বিস্ফোরণ শব্দ হয়। এতে ফ্লাটটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস ও আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে এই ঘটনায ফ্লাটে কোনো প্রকার গ্যাস সিলিন্ডারের বোতল পাওয়া যায়নি। রান্নাঘর অক্ষত অবস্থায় রয়েছে। মূলত শোয়ার ঘরে খাট তোশক সবকিছু পুড়ে গেছে। এ ছাড়া আশপাশের সকল ফ্লাটের দরজা এবং জানালা ভেঙে রাস্তায় ছড়িয়ে রয়েছে। গ্যাস সিলিন্ডার নয়, রহস্যজনক বিস্ফোরণ ঘটেছে বলে স্থানীয়রা দাবি করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবু ইউসুফ বলেন, বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছে। দগ্ধদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে গ্যাস লিকেজ নাকি অন্য কিছুর কারণে বিস্ফোরণ হয়েছে বিষয়টি নিয়ে তদন্ত চলাচ্ছে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ টিম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে ১৩ প্রাণের শোকে স্তব্ধ পরিবারগুলো এখনো কান্না থামছে না স্বজনদের

মুন্সীগঞ্জে রহস্যজনক বিস্ফোরণে একই পরিবারের শিশু ও নারীসহ চারজন দগ্ধ হয়েছে

আপডেট সময় ০১:১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩