ঢাকা ০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে ১৩ প্রাণের শোকে স্তব্ধ পরিবারগুলো এখনো কান্না থামছে না স্বজনদের বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ প্রশাসন ও কোস্টগার্ডের অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন পীরগঞ্জে ১০ দাখিল মাদ্রাসা ও ২ উচ্চ বিদ্যালয়ে কেউ পাস করেনি, শিক্ষার মান নিয়ে প্রশ্ন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ আটক ৩ বাংলাদেশে মার্কিন বিনিয়োগে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ফরিদপুর গণপূর্তের ক্যাশিয়ার জাহাঙ্গীরের ২০ কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় বদলির প্রজ্ঞাপন অমান্য করে পদ আঁকড়ে হারুনুর রশিদ এনআইসিভিডিতে আ.লীগপন্থী চিকিৎসকসহ ২ জনের পদায়নে উঠছে নানা প্রশ্ন পাউবোর নাম ভাঙিয়ে পারকি সৈকতে লুসাই পার্কের ‘বালু লুট’!

লায়ন গনি মিয়া বাবুল-কে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

সাংবাদিকতার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট লায়ন মোঃ গনি মিয়া বাবুল ‘জাগ্রত একুশে সাংবাদিক সম্মাননা পদক-২০২৩’ এ ভূষিত হওয়ায় জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়। ৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুহাম্মদ আলতাব হোসেন ও মহাসচিব মোঃ কামরুল ইসলাম এক অভিনন্দন বার্তায় বলেন, দীর্ঘ তিন যুগেরও অধিক সময় লায়ন মোঃ গনি বাবুল প্রশংসা ও দক্ষতার সাথে সাংবাদিকতার সাথে সংশ্লিষ্ট রয়েছেন। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও সংবাদপত্রের পৃষ্ঠপোষকতায় তার প্রশংসনীয় ভূমিকা রয়েছে। উল্লেখ্য যে, জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ এর উদ্যোগে ১ ডিসেম্বর শুক্রবার গাজীপুরের ক্ষুদেবরমীস্থ নির্ভানা রিসোর্ট এন্ড পার্কে আয়োজিত জাগ্রত মিলনমেলা অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে লায়ন মোঃ গনি মিয়া বাবুল-কে এই সম্মাননা পদক প্রদান করেন।

মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম। অনুষ্ঠানে ভারত ও নেপালের শতাধিক কবি-সাহিত্যিক অংশগ্রহণ করেন। বাংলাদেশের ২৪০০ জন ব্যবসায়ী, ৪০০ কবি-সাহিত্যিক ও শতাধিক সাংবাদিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, লায়ন মোঃ গনি মিয়া বাবুল ৩৭ বছর যাবত প্রশংসার সাথে সাংবাদিকতা করে আসছেন। তিনি গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক গণমুখ (তৎকালীন সাপ্তাহিক) পত্রিকায় ১৯৮৭ সালে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে দেশের বহুলপ্রচারিত দৈনিক খবর পত্রিকায় তিনি ১৯৮৮ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্রশংসার সাথে স্বীয় দায়িত্ব যথাযথভাবে পালন করেন। তিনি দৈনিক প্রভাত, দৈনিক প্রাইম, দৈনিক মুক্তসংবাদ, দৈনিক জনসংবাদ, বার্তা সংস্থা ফেয়ার নিউজ সার্ভিস-এফএনএস প্রভৃতি প্রতিষ্ঠানে সাংবাদিক হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিরাপদ নিউজ ডটকম এ যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ সংবাদের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি দৈনিক ভোরের সময়ের উপদেষ্টা, সাপ্তাহিক ঝুমুর পত্রিকার প্রধান উপদেষ্টা ও সাপ্তাহিক গোয়েন্দা ডায়েরী পত্রিকার প্রধান উপদেষ্টা হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।

তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে ও ব্যক্তিগতভাবে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছেন। ইতিমধ্যে তিনি মানবসেবায় বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘মেলভিন জোন ফেলো-এমজেএফ’ উপাধিসহ দুই শতাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি প্রায় ৩২ বছর যাবত সর্বস্তরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে আসছেন। তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে নিয়ে গবেষণা করছেন এবং তার গবেষণালব্ধ প্রবন্ধ, নিবন্ধ ও কলাম বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে প্রকাশ ও প্রচার হয়ে আসছে। তার এসকল লেখা ইতোমধ্যে যথেষ্ট পাঠকপ্রিয়তা অর্জন করেছে। তার নিজ জন্মস্থান গাজীপুর জেলার শ্রীপুরে স্কুল, মসজিদ, মাদ্রাসা, শিশু ও গণশিক্ষা কেন্দ্র, পাঠাগার প্রভৃতি জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় মূখ্য ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্রে প্রবন্ধ, কবিতা ও ছড়া লেখে তিনি ইতোমধ্যে যথেষ্ট পরিচিতি লাভ করেছেন। অভিনন্দন বার্তায় লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর পরিপূর্ণ সুস্থতা, দীর্ঘায়ু ও সর্বোচ্চ সফলতা কামনা করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে ১৩ প্রাণের শোকে স্তব্ধ পরিবারগুলো এখনো কান্না থামছে না স্বজনদের

লায়ন গনি মিয়া বাবুল-কে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

আপডেট সময় ১২:২১:২৮ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩