ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ ‘সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দিবে’, কাদেরকে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী ইউক্রেনজুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯ আত্রাইয়ে ১৩ প্রাণের শোকে স্তব্ধ পরিবারগুলো এখনো কান্না থামছে না স্বজনদের বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ প্রশাসন ও কোস্টগার্ডের অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন পীরগঞ্জে ১০ দাখিল মাদ্রাসা ও ২ উচ্চ বিদ্যালয়ে কেউ পাস করেনি, শিক্ষার মান নিয়ে প্রশ্ন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ আটক ৩ বাংলাদেশে মার্কিন বিনিয়োগে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

শিশু ধর্ষণের রফা ১০ হাজার টাকায়

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজুগড়া জামতৈল এলাকায় মঙ্গলবার দুপুরে মানসিক প্রতিবন্ধী শিশুকে বাড়ির পাশে খেলা করার সময় নিজ বাড়িতে ডেকে নিয়ে গামছা দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে করেন প্রতিবেশি নাজমুল শেখ। এ ঘটনায় আজ শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে গ্রাম্য সালিশে অভিযুক্ত নাজমুলকে ১০ হাজার টাকা জরিমানা করে স্থানীয় মাতব্বররা।

এ বিষয়ে ভুক্তভোগী শিশুটির মা জানান, ‘গত মঙ্গলবার দুপুরে আমার মেয়ে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় প্রতিবেশি নাজমুল কৌশলে আমার মেয়েকে নিজ বাড়িতে ডেকে নিয়ে গামছা দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে। পরে মেয়ে ধর্ষণের বিষয়টি আমাকে বিস্তারিত জানায়। এ ঘটনার পর স্থানীয় কিছু মাতব্বর উপযুক্ত বিচার দেয়ার আশ্বাস দিয়ে আইনের আশ্রয় নিতে মানা করে। এরপর তিনদিন কেটে গেলেও বিচার করতে তারা টালবাহানা শুরু করে। এরপর গ্রামের লোকজনের চাপে শুক্রবার সকালে দৌলতপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক সদস্য আলমাছ সরকারে নের্তৃত্বে আজুগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শালিস বৈঠক শুরু হয়। এ শালিস বৈঠকে মাতব্বরা অভিযুক্ত নাজমুলকে চড় থাপ্পর দিয়ে ১০ হাজার টাকা জরিমানা করে আপস করে।

শিশুটির মা আরও বলেন, ওই ছেলে এর আগেও আমার মেয়ের সাথে এ ধরণের কাজ করেছে। কিন্তু গ্রামের মাতব্বরদের কারণে আমরা সঠিক বিচার পাইনি।

এ বিষয়ে দৌলতপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক সদস্য আলমাছ সরকার মোবাইল ফোনে জানান, প্রতিবন্ধী শিশু ধর্ষণের বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে। তবে কীভাবে মীমাংসা করা হয়েছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এ বিষয়ে বেলকুচি থানা ওসি আনিছুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন দৈনিক আমাদের মাতৃভূমি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ

শিশু ধর্ষণের রফা ১০ হাজার টাকায়

আপডেট সময় ১০:৫৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩