সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা পণ্ড হয়ে গেল বৃষ্টির কারণে। আজ সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বেড়ে যাওয়ায় আজ বেলা ১টা ৫৪ মিনিটে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

বৃষ্টির কারণে সারা দিন কাভারে ঢেকে রাখা হয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পিচ ও মাঠের একাংশ। খেলোয়াড়রা মাঠে এলেও বেশিরভাগই সময় পার করছেন ড্রেসিংরুমে। বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে দেখা গেছে ইনডোরে ব্যাটিং অনুশীলনে। জিম করেছেন মুমিনুল হক।

আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে (সকাল ৯টা ১৫ মিনিটে), ৪টা ৩০ মিনিটের জায়গায় শেষ হবে ৪টা ৪৫ মিনিটে। তৃতীয় দিন ৯৮ ওভার খেলানোর চেষ্টা করবেন আম্পায়াররা।

গতকাল প্রথম দিনের খেলা টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মিরপুরের স্পিন স্বর্গে নিউজিল্যান্ডের স্পিনারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ছোট ছোট জুটি গড়ে ১৭২ রানে অলআউট হয় নাজমুল হোসেনের দল।

তবে শেষ বিকালে বল হাতে নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিংয়েও ধস নামান বাংলাদেশ দলের স্পিনাররা। তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজের সামনে তালগোল পাকিয়ে ৫৫ রান তুলে তাই ৫ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করে নিউজিল্যান্ড।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত

আপডেট সময় ০৫:১৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩