ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বিটিএ’র পিকআপ ভ্যান উপহার কুষ্টিয়ার জুলাই স্মৃতিস্তম্ভে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন হোসেনপুরে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড ফ্যাসিস্ট আওয়ামী দোসর মিনহাজ চৌধুরীর কব্জায় ঢাকা ওয়াসার ওয়াটার এটিএম! অমিতাভ বচ্চনের মেসেজের রিপ্লাই দেন না প্রীতি জিনতা

প্রার্থিতা ফেরত পেতে ডলি সায়ন্তনীর আপিল

পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আপিল দায়ের, শুনানি ও নিষ্পত্তির জন্য ইসির নির্ধারিত বুথে তিনি আবেদনটি জমা দেন। আবেদনপত্রের সঙ্গে তিনি তার ক্রেডিট কার্ডের বকেয়া বিল পরিশোধের কাগজপত্র জমা দিয়েছেন। এর আগে ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান তার মনোনয়ন বাতিল করেন।

এ ব্যাপারে ডলি সায়ন্তনী সাংবাদিকদের বলেন, ‘আমার ছোট একটা ক্রেডিট কার্ডের ঝামেলা ছিল, যেটা নলেজে ছিল না। বাচ্চা বাইরে পড়াশোনা করে সেজন্য দেশের বাইরে যাওয়া-আসা করা লাগে। ক্রেডিট কার্ডের অ্যামাউন্ট পরিশোধ করে ইসিতে এসেছি।’

কত টাকা বকেয়া ছিল? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খুব কম টাকা, বলার মতো না। যে অভিযোগটা এসেছে— এটা আসলেই আমার ভুল ছিল। কারোর ষড়যন্ত্র দেখছি না। এটা আমি খেয়াল করিনি। তবে আশা করছি, আমার মনোনয়নপত্রের বৈধতা পাবো।’

ভোটের মাঠে লড়াই প্রসঙ্গে জনপ্রিয় এই কণ্ঠশিল্পী বলেন, ‘দীর্ঘ দিনের ইচ্ছা আমার এলাকার মানুষের জন্য কিছু করার। সেজন্য এলাকাবাসীসহ সবার সহযোগিতা চাই।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা

প্রার্থিতা ফেরত পেতে ডলি সায়ন্তনীর আপিল

আপডেট সময় ০৩:২৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩