ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধ চলছে

ঢাকা: বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। রোববার (২৫ নভেম্বর) ভোর ৬টায় শুরু হয় সপ্তম দফার এ অবরোধ।

চলবে আগামী মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত।
গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ অবরোধের ডাক দেন।

এর আগে ছয় দফা অবরোধ ডেকেছে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো। এবার হচ্ছে সপ্তম দফার অবরোধ। বর্তমান সরকারের পতন ও নির্দলীয় সরকারের দাবিতে গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে হরতাল-অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপির সঙ্গে আন্দোলন করা ৩৯টি রাজনৈতিক দল।

গত ২৮ অক্টোবরের মহাসমাবেশে বাধা ও নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি। ৩১ অক্টোবর ভোর ৬টা থেকে প্রথম দফায় সারাদেশে তিনদিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু করে বিএনপিসহ বেশ কয়েকটি বিরোধী দল। তিনদিনের অবরোধ শেষের দিন ২ নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ফের অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। সেই ঘোষণা অনুযায়ী, ৫ নভেম্বর ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়। এরপর তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ ৮ নভেম্বর শুরু হয়ে ১০ নভেম্বর ভোর ৬টায় শেষ হয়। চতুর্থ দফার অবরোধ শুরু হয় ১২ নভেম্বর ভোর ৬টা থেকে, যা শেষ হয় ১৪ নভেম্বর ভোর ৬টায়। পরে ১৫ নভেম্বর ভোর ৬টা থেকে পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করে দলটি। এরপর নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের কর্মসূচি শেষ হয় ২১ নভেম্বর ভোর ৬টায়। পরে ২২ নভেম্বর ভোর ৬টা থেকে ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ পালন করে দলটি। শুক্রবার ২৪ নভেম্বর ভোর ৬টায় শেষ হয় এ অবরোধ কর্মসূচি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধ চলছে

আপডেট সময় ১০:৩১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩