ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শুকুরেরহাট ডিগ্রি কলেজে প্রহসনের নিয়োগ পরীক্ষার অভিযোগ, ফল স্থগিত ও তদন্ত দাবি মেহেরপুর জেনারেল হাসপাতালের ডা. মাহবুবের অপকর্ম ঢাকতে মানববন্ধন কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন

রাজশাহী সিটি কর্পোরেশনের আরো তিনটি আধুনিক এসটিএস এর উদ্বোধন

রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যস্থাপনার আরো আধুনিকায়নে নগরীতে আরো ৩টি সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) চালু করা হয়েছে। বৃহস্পতিবার ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাশিয়াডাঙ্গা সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন, নিউ গভঃ ডিগ্রি কলেজ এসটিএস (পদ্মা সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন) এবং শালবাগান সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন এর উদ্বোধন করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু এসটিএস তিনটির উদ্বোধন ঘোষণা করেন। এসটিএস উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত করা হয়। উল্লেখ্য, নতুন তিনটি এসটিএস চালুর পর রাজশাহী সিটি কর্পোরেশনের এসটিএস এর সংখ্যা দাঁড়াল ১৫টি।

উদ্বোধনকালে ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু বলেন, মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে রাজশাহী পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত হয়েছে। মেয়র মহোদয় প্রথম মেয়াদে ২০০৯ সালে রাত্রীকালীন বর্জ্য আবর্জনা অপসারণ কার্যক্রম চালু করেছিলেন। এরই মাধ্যমে নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন ঘটেছে। রাত্রীকালীন বর্জ্য অপসারণ কার্যক্রম সহ নানাবিধ উদ্যোগে পরিচ্ছন্নতায় রাজশাহী এখন মডেল নগরী। বর্জ্য ব্যস্থাপনার আরো আধুনিকায়নে পর্যায়ক্রমে ৩০টি ওয়ার্ডে একটি করে এসটিএস নির্মাণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. মনিরুজ্জামান মনি, সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন, মো. শিউলি, সেবুন নেসা, আলফাতুন নেসা, মোসা. ফেরদৌসী, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) সাজ্জাদ আলী ও পরিচ্ছন্ন কর্মকর্তা (মশক) জুবায়ের হোসেন মুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শুকুরেরহাট ডিগ্রি কলেজে প্রহসনের নিয়োগ পরীক্ষার অভিযোগ, ফল স্থগিত ও তদন্ত দাবি

রাজশাহী সিটি কর্পোরেশনের আরো তিনটি আধুনিক এসটিএস এর উদ্বোধন

আপডেট সময় ০৪:৪১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩