ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শুকুরেরহাট ডিগ্রি কলেজে প্রহসনের নিয়োগ পরীক্ষার অভিযোগ, ফল স্থগিত ও তদন্ত দাবি মেহেরপুর জেনারেল হাসপাতালের ডা. মাহবুবের অপকর্ম ঢাকতে মানববন্ধন কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন

নাটোরে ট্রেনের দুটি বগি লাইন চ্যুত ৫ ঘন্টা বন্ধ থাকার পর চলাচল স্বাভাবিক ।

নাটোরের আব্দুলপুর জংশনে মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হবার পাঁচ ঘন্টা পর উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। এতে উত্তরাঞ্চলের সাথে সারা দেশের বন্ধ হয়ে যাওয়া রেল যোগাযোগ বর্তমানে স্বাভাবিক হয়েছে।

আব্দুলপুর রেলস্টেশন এর স্টেশন মাস্টার মোহাম্মদ জিয়াউদ্দিন জানান, ২২ নভেম্বর বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে পার্বতীপুর থেকে ঢাকা গামী মালবাহী ট্রেনটি আব্দুলপুরে এলে সেখানে দুটি বগি লাইনচ্যুত হয়। এতে তাৎক্ষণিকভাবে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঈশ্বরদী জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করে । পরে সন্ধ্যা সাড়ে পাঁচটায় রেল চলাচল স্বাভাবিক ঘোষণা করা হয়। বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (পাকসী) নূর মোহাম্মদ জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই আমরা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করি।

এবং সাড়ে পাঁচটার দিকে আমরা উদ্ধার কাজ সম্পন্ন করে রেল চলাচলের জন্য একটি লাইন উন্মুক্ত করে দেয়া হয়। বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবেন বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শুকুরেরহাট ডিগ্রি কলেজে প্রহসনের নিয়োগ পরীক্ষার অভিযোগ, ফল স্থগিত ও তদন্ত দাবি

নাটোরে ট্রেনের দুটি বগি লাইন চ্যুত ৫ ঘন্টা বন্ধ থাকার পর চলাচল স্বাভাবিক ।

আপডেট সময় ০৯:৪৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩