ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ইসি অভিমুখে ইসলামী আন্দোলনের গণমিছিল আটকে দিল পুলিশ

ঢাকা: তফসিল ঘোষণা বাতিলের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল আটকে দিয়েছে পুলিশ। রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটি বের হলে শান্তিনগর মোড়ে এসে পুলিশের বাধার সম্মুখীন হয়।

বুধবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এই গণমিছিল শুরু করেন। শান্তিনগর মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে পুনরায় বায়তুল মোকাররমের দিকে চলে যায়।

ইসলামী আন্দোলনের নেতারা বলেন, ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী একতরফা নির্বাচন ইসলামিক আন্দোলনসহ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল মেনে নেবে না।

গণমিছিলটি শান্তিনগর মোড়ে পুলিশের বাধার মুখে পড়লেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী বক্তব্য রাখেন। তফসিল ঘোষণা বাতিল না করলে সরকার পতনের এক দফা দুর্বার আন্দোলনের ঘোষণা দেন তিনি।

সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, একতরফা নির্বাচনের তফসিল যেন কমিশন ঘোষণা না করে। যদি তফসিল ঘোষণা করা হয়, তাহলে বৃহস্পতিবার প্রতিটি জেলা, প্রতিটি মহানগরে ইসলামিক আন্দোলন মিছিল করবে। সরকারের অধীনে কোনো নির্বাচন আমরা মেনে নেব না।

এ সময় নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান ইসলামী আন্দোলনের এই প্রেসিডিয়াম সদস্য। তিনি বলেন, নির্বাচন করতে হলে ক্ষমতা হস্তান্তর করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।

শান্তিনগর মোড়ে সমাবেশে বক্তব্য শেষে দলের নেতাকর্মীদের নিয়ে এক সংক্ষিপ্ত মোনাজাত করেন এ নেতা। মোনাজাত শেষে বৃহস্পতিবারের কর্মসূচি ঘোষণা করেন তিনি। পরে মিছিল নিয়ে বায়তুল মোকাররম মসজিদ অভিমুখে ফিরে যান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

ইসি অভিমুখে ইসলামী আন্দোলনের গণমিছিল আটকে দিল পুলিশ

আপডেট সময় ০৫:০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩