ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

পেটানোর হুমকি: কাদেরের কাছে উদ্বেগ জানালেন পিটার হাস

ঢাকা: ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে সহিংস রাজনৈতিক বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন পিটার হাস।

সে সময় উদ্বেগের বিষয়টি তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে জানান। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা জানান।
সম্প্রতি চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী এক সমাবেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেন। ওই বক্তব্য তার ফেসবুক লাইভেও প্রচার হয়।

বৈঠকে এমন বক্তব্য কত বেশি উদ্বেগজনক, ওবায়দুল কাদেরকে জানিয়েছেন পিটার হাস। সাংবাদিকদের পিটার বলেন, আমাদের ও আমাদের নাগরিকদের নিরাপত্তার জন্য ওই বক্তব্য কতটা উদ্বেগজনক, সে কথাও বলেছি। যেটা কয়েকদিন আগে আমাদের মুখ্য উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেলও বলেছিলেন।

গত বুধবার রাতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল নিয়মিত ব্রিফিংয়ের সময় ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকিকে ‘সহিংস বক্তব্য’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এ ধরনের বক্তব্য (দ্বিপক্ষীয়) সম্পর্কের জন্য সহায়ক নয়।

তিনি বলেন, বিশদভাবে বলতে গেলে, যুক্তরাষ্ট্রের স্থাপনা ও কর্মীদের নিরাপত্তা এদেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশেরই দায়িত্ব। বাংলাদেশের জনগণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। এটি যুক্তরাষ্ট্রও প্রত্যাশা করে। বাংলাদেশের জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানাতে সরকার, বিরোধীসহ সব অংশীদারদের সঙ্গে যোগাযোগে আছে যুক্তরাষ্ট্র।

বুধবারের বৈঠকে যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ পরিবেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় বলে জানিয়েছেন পিটার হাস। তিনি বলেন, সব রাজনৈতিক দলকে আমরা যে বার্তা দিয়েছি, এখানেও (ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে) সেই কথা বলেছি। সেটা হচ্ছে, আগামী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে নেই। শান্তিপূর্ণ পরিবেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাচ্ছি আমরা।

বৈঠকে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র চিঠি ওবায়দুল কাদেরের কাছে হস্তান্তর করেছেন পিটার হাস। এ ব্যাপারে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশের জন্য সহিংসতা হ্রাসের পাশাপাশি কোনো পূর্বশর্ত ছাড়া সংলাপের সুযোগ খুঁজতে সব রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাচ্ছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

পেটানোর হুমকি: কাদেরের কাছে উদ্বেগ জানালেন পিটার হাস

আপডেট সময় ০৪:০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩