ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

শ্রমিক আন্দোলন: মিরপুরে যান চলাচল স্বাভাবিক

ঢাকা: বেতন ভাতা বাড়ানোর দাবিতে প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে আন্দোলনরত পোশাক শ্রমিকরা। অবরোধের সময় শ্রমিকরা কোনো যানবাহন ভাঙচুর করেনি।

বর্তমানে মিরপুরে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে মিরপুর ১৩ ও ১৪ নম্বর সড়ক অবরোধ করে শ্রমিকরা। পরবর্তীতে তারা মিরপুর ১০ নম্বর গোল চত্বর রাড্ডার সামনে সকাল ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। এখন মিরপুরে যান চলাচল স্বাভাবিক আছে। বিক্ষোভে অংশ নেওয়াদের মধ্যে বেশিরভাগই মিরপুর ১৩ ও ১৪ নম্বরের চিটাগাং গার্মেন্টস, ভিশন, এমবিএম, লোডস্টার, সারোজসহ আশপাশের গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের বেতন ন্যূনতম ২৩ হাজার টাকা করার দাবিতে তারা রাস্তায় নেমেছেন। নতুন নির্ধারণ করা ১২ হাজার ৫০০ টাকা বেতন তারা মানেন না।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বলেন, সকালে সাড়ে আটটার দিকে ১৩ নাম্বার প্রিন্স প্লাজার সামনে পোশাক শ্রমিকরা রাস্তা অবরোধ করে। এখান থেকে কচুক্ষেত ১৪ নম্বরে গিয়ে শ্রমিকরা রাস্তা অবরোধ করেও সেখানে। পরবর্তীতে তারা মিরপুর ১০ নম্বর গোল চত্বর রাড্ডার সামনে এসে অবস্থান করে। পৌনে ১১টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে যায়।

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, শ্রমিকরা বেতন-ভাতা বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ করেছিল। তারা স্বেচ্ছায় সড়ক থেকে সরে গেছে। এখন মিরপুরের যান চলাচল স্বাভাবিক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

শ্রমিক আন্দোলন: মিরপুরে যান চলাচল স্বাভাবিক

আপডেট সময় ০১:১৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩