ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

মিছিল স্লোগানে মুখরিত খুলনা

খুলনা: ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ‘শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম’,-এমন স্লোগানে স্লোগানে খুলনা মহানগর এখন মুখরিত। নগরীর প্রতিটি সড়ক মুখর আওয়ামী লীগ নেতাকর্মীদের উচ্ছ্বাসে।

খুলনা বিভাগের জেলা, উপজেলা, ইউনিয়ন থেকে আসা হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে মিলিত হতে দেখা যাচ্ছে।

সোমবার (১৩ নভেম্বর) সকাল ১০টার পর থেকে বাহারি সাজসজ্জা আর বাদ্যযন্ত্রের তালে তালে বিভিন্ন স্লোগানে নেচে গেয়ে উচ্ছ্বাস করছেন দলীয় নেতা কর্মীরা ।
বেলা ৩ টায় রূপসা ও ভৈরব তীরে নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে দলের বিভাগীয় জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে সকাল থেকেই বাস, ট্রেন, ট্রাকে করে বাদ্যযন্ত্র বাজিয়ে জনসভাস্থলে আসেন আওয়ামী লীগ এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনেকে আবার নেতাদের দেওয়া টিশার্ট কিংবা শাড়ি পরে এসেছেন জনসভায়।

মিছিল করে আসা অনেকেই বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনে থেকে এক নজর দেখতে এবং তার কাছ থেকে ভবিষ্যৎ পরিকল্পনা আর উন্নয়নের বার্তা শুনতে এসেছেন তারা।

খুলনা মহানগর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. সোহেল বিশ্বাস বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রীকে বরণে জনসভাস্থলে সকাল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষ আসতে শুরু করেছেন। প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে বাদ্যযন্ত্রসহকারে দলে দলে মানুষ মিছিল সহকারে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন সার্কিট হাউজ মাঠে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

মিছিল স্লোগানে মুখরিত খুলনা

আপডেট সময় ১২:২৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩