ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রাজধানীতে বাসচাপায় আহত মন্টুকেও বাঁচানো গেল না

ঢাকা: রাজধানীর মগবাজারের ওয়ারলেস গেট এলাকায় নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় আহত হয়ে চিকিৎসাধীন থাকা শাহজালাল মন্টু (৬০) মারা গেছেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান।

এ নিয়ে ওই দুর্ঘটনায় মারা গেলেন দুজন।
শাহজালালের বাড়ি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মৌলভীরচর গ্রামে। তিনি রাজধানীর কাকরাইলে থাকতেন এবং প্যাকেজিংয়ের ব্যবসা করতেন বলে জানান তার প্রতিবেশী মঞ্জুরুল হক।

গত সোমবার (৬ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে ওয়ারলেস গেট সংলগ্ন সড়কে মঞ্জিল পরিবহনের ওই বাস নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা, সবজির ভ্যানসহ বেশ কয়েকটি বাহনকে চাপা দেয়।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুল হক জানান, ওই দুর্ঘটনায় কয়েকজন আহত হন। এর মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আয়নাল হাওলাদার (৪০) নামে একজনকে মৃত ঘোষণা করেন। আর চিকিৎসাধীন অবস্থায় শাহজালাল মন্টুও আজ মারা গেছেন।

তিনি আরও জানান, মঞ্জিল পরিবহনের বাসটি মগবাজার ফ্লাইওভার থেকে নেমে মৌচাকের দিকে যাচ্ছিল। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

রাজধানীতে বাসচাপায় আহত মন্টুকেও বাঁচানো গেল না

আপডেট সময় ১২:৪৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩