ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ময়মনসিংহ: ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন।

সোমবার (৬ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারিকান্দা এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী ফায়াজ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ শহরের দিকে আসছিল। শিকারিকান্দা এলাকায় এলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি পিকআপকে ধাক্কা দেয় এবং পরে সড়ক বিভাজকে বিলবোর্ডের পিলারে গিয়ে পড়ে। এতে বিলবোর্ডটি পড়ে ভেঙে যায়। বাসের সামনের অংশও দুমড়েমুচড়ে যায়।

ঘটনাস্থলে উদ্ধারকাজে নিয়োজিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্টেশন মাস্টার মো. মোমেন মুর্শেদ জানান, এ ঘটনায় হতাহতদের উদ্ধার কাজ চলছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। বিস্তারিত পরে জানানো হবে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, এ পর্যন্ত আহত অবস্থায় হাসপাতালে এসেছেন ৪০ জন। চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

আপডেট সময় ১০:৫৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩