ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের ‘করিম শরীফ’ বাহিনীর সদস্য আটক ডিএসসিসির প্রকৌশলী সাইফুল ইসলাম জয়কে ঘিরে অনিয়মের অভিযোগ গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ বড়লেখায় বোরো আবাদে পানির তীব্র সংকট জয়পুরহাটে ৩২.৬ মিলিমিটার বৃষ্টিপাত, শত হেক্টর জমিতে জমেছে পানি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ফেনীতে টুইনসফ্টের প্রানবন্ত ইফতার ও ফ্রিল্যান্সিং সাফল্যগাথা হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি ফেনীতে টুইনসফ্টের প্রানবন্ত ইফতার ও ফ্রিল্যান্সিং সাফল্যগাথা

মহাসড়কে কঠোর অবস্থানে পুলিশ র‍্যাব বিজিবি, যান চলাচল স্বাভাবিক

নারায়ণগঞ্জ: বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফার অবরোধে নারায়ণগঞ্জের ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কঠোর অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। কঠোর নিরাপত্তার মধ্যে স্বাভাবিক রয়েছে যান চলাচল।

পাশাপাশি ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন এবং নারায়ণগঞ্জ থেকে পাঁচ রুটে নৌযান চলাচলও স্বাভাবিক রয়েছে।
রোববার (৫ নভেম্বর) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টসহ জেলার বিভিন্ন স্থানে জেলা পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। মহাসড়কে পেট্রোলিং টহলসহ মোড়ে মোড়ে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান।

সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন রুটের বাস চলাচল করতে দেখা গেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত নারায়ণগঞ্জের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বাংলানিউজকে বলেন, সকাল থেকে আমাদের কঠোর অবস্থান রয়েছে সবখানে। আমাদের অবস্থানের পাশাপাশি পেট্রোলিং টহল টিম সড়ক-মহাসড়কে কাজ করছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি ভালো আছে, কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই।

নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলওয়ে স্টেশন মাস্টার খাজা জানান, সকাল থেকে নির্ধারিত সময়ে ট্রেন চলাচল করছে। স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল।

বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক বাবু লাল বৈদ্য জানান, নৌপথে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে সব রুটে নৌযান চলাচল করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মহাসড়কে কঠোর অবস্থানে পুলিশ র‍্যাব বিজিবি, যান চলাচল স্বাভাবিক

আপডেট সময় ০১:২৫:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩