ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

অবরোধ: ১২ ঘণ্টায় ১০ বাসে আগুন

ঢাকা: সরকার পতনের এক দফা দাবি আদায়ে বিএনপি-জামায়াতের দ্বিতীয় ধাপে ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে।

অবরোধের আগের দিন শনিবার (০৪ নভেম্বর) সন্ধ্যা থেকে রোববার (০৫ নভেম্বর) ভোর সাড়ে ৬টা পর্যন্ত ঢাকাসহ সারা দেশে ১২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এর মধ্যে শুধু বাসই পুড়েছে ১০টা বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রোববার ফায়ার সার্ভিস এর মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শনিবার সন্ধ্যা থেকে রোববার ভোর সারে ৬টা পর্যন্ত ১২টি আগুনের খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানীতে সাতটি, নারায়ণগঞ্জ-গাজীপুরে দুইটি, রাজশাহী বিভাগে (সিরাজগঞ্জ) একটি, বরিশালে (চরফ্যাশন) একটি, রংপুরে (পীরগঞ্জ) একটি ঘটনা ঘটে। এসব ঘটনায় ১০টি বাস ও একটি রাজনৈতিক দলের কার্যালয় পুড়েছে।

ফায়ার সার্ভিসে দেওয়া এ তথ্যের পরে রাজধানীর খিলগাওয়ে আরও একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় এই ঘটনা ঘটে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

অবরোধ: ১২ ঘণ্টায় ১০ বাসে আগুন

আপডেট সময় ১১:৪৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩