ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

আগামীতেও নৌকায় ভোট দিবে দেশের মানুষ: শেখ হাসিনা

আগামী সংসদ নির্বাচনেও দেশের মানুষ নৌকায় ভোট দিবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামীর বাংলাদেশ মানে ২০৪১ সালের বাংলাদেশ হবে ‘স্মার্ট বাংলাদেশ’ বলেও জানান তিনি।

আজ শনিবার বিকালে রাজধানীর আরামবাগে মেট্রোরেলের সাভার থেকে ভাটারা অংশের কাজের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত জনসভায় এ কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটচুরি, হত্যা, নির্যাতন, দুর্নীতি করাই হলো বিএনপির কাজ। আওয়ামী লীগ যখন দেশের উন্নয়নে কাজ করছে, বিএনপি তখন মানুষ পুড়িয়ে আন্দোলন করে।

বিএনপির আগুন সন্ত্রাসের সমালোচনা করে তিনি বলেন, তারা মানুষ পুড়িয়ে মারে। বাসে আগুন দেয়। আমি ঢাকাবাসীকে বলব, যে হাত দিয়ে আগুন দেবে, সে হাত আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। যারা আগুন দেয় তাদেরও পুড়িয়ে দিতে হবে। তবেই তাদের শিক্ষা হবে।

তিনি বলেন, আমরা এখনও সহ্য করছি। দেশের মানুষ ধৈর্য ধরে আছে। সহিংসতা সৃষ্টিকারীদের আর ছাড় দেওয়া হবে না।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। আমরা আল্লাহর ওপর ভরসা রাখি। জনগণের সমর্থনে আস্থা রাখি। খালেদা জিয়া তো বলেছিলেন, একশ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। আজকে সে কথায়ই আটকে গেছে বিএনপি। আওয়ামী লীগ চার বার ক্ষমতায়। আবারও মানুষের সমর্থন নিয়ে আমরা ক্ষমতায় আসব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

আগামীতেও নৌকায় ভোট দিবে দেশের মানুষ: শেখ হাসিনা

আপডেট সময় ০৬:২৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩