ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

ভোলার টবগী-১ কূপ থেকে দিনে মিলবে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রে টবগী-১ অনুসন্ধান কূপ থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস (এমএমসিএফডি) পাওয়া যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। নসরুল হামিদ বলেন, শাহবাজপুর গ্যাসফিল্ড থেকে টবগী-১ কূপ খনন এলাকাটি আনুমানিক ৩ দশমিক ১৭ কিলোমিটার দূরে অবস্থিত। এই অনুসন্ধান কূপে গ্যাসের সম্ভব্য মজুদ প্রায় ২৩৯ বিলিয়ন ঘনফুট। দৈনিক গড় ২০ মিলিয়ন ঘনফুট হারে কূপ থেকে ৩০ থেকে ৩১ বছর গ্যাস উৎপাদন করা সম্ভব।

তিনি বলেন, গ্রাহক পর্যায়ে এর মূল্য যদি আমরা ১১ টাকা হারে ধরি, তবে ৮ হাজার কোটি টাকার মতো দাঁড়াবে। যদি আমরা এলএনজির মূল্য হিসেবে ধরি, তবে এর দাম অনেক বেশি। আগামী সপ্তাহের মধ্যে কূপটি দ্রুত উৎপাদনের দিকে যাবে। আমাদের এই গ্যাস পেতে প্রায় দেড় থেকে দুই বছর লাগবে। কারণ সেখানে প্রসেসিংয়ের কিছু বিষয় আছে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আমরা আশা করছি পর্যায়ক্রমে ভোলাতে ইলিশা-১ এবং ভোলা নর্থ-২ এই দুটি কূপের কাজ আগামী ২০২৩ সালের জুন মাস নাগাদ শেষ করতে পারব। সেখান থেকে দৈনিক প্রায় ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে। এরইমধ্যে বাপেক্সসহ আরও দুটি কোম্পানি সিলেট গ্যাস ফিল্ডসহ ২০২৫ সালের মধ্যে ৪৬টি কূপ খনন করবে। আমরা আশা করছি, এই ৪৬টি কূপের মাধ্যমে প্রায় ৬০০ থেকে ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

ভোলার টবগী-১ কূপ থেকে দিনে মিলবে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আপডেট সময় ০৪:১৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২