ঢাকা ০২:০৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত? কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে সম্ভাবনার নতুন জানালা

আন্দোলনের নামে সহিংসতা শক্ত হাতে মোকাবিলা করা হবে’

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির চলমান সরকারবিরোধী কর্মসূচি নিয়ে তার দলের কোনো সমস্যা নেই, যদি না সেগুলো সহিংস কর্মসূচিতে পরিণত হয়। তবে আন্দোলনের নামে কোনো সহিংস কর্মকাণ্ড চালালে তা শক্ত হাতে মোকাবিলা করা হবে।

বুধবার রাতে জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগ সংসদীয় দলের (এএলপিপি) বৈঠক শেষে প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে সংবাদ ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।

আওয়ামী লীগের সংসদীয় দলের (এএলপিপি) বৈঠকে সভাপতিত্ব করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে মো. আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি দেশের বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ ও মিটিং করছে এবং এতে আমাদের কোনো আপত্তি নেই।

কৃষিমন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে দলের কেউ কাজ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেবে আওয়ামী লীগ।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী দলীয় সংসদ সদস্যদের গত ১৩ বছরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও সাফল্য জনগণের সামনে তুলে ধরতে বলেছেন। প্রধানমন্ত্রী সবাইকে সরকারবিরোধী অপপ্রচারের উপযুক্ত ও তাৎক্ষণিক জবাব দিতে বলেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

আন্দোলনের নামে সহিংসতা শক্ত হাতে মোকাবিলা করা হবে’

আপডেট সময় ০১:২৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২