ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন বৈদ্যুতিক তারে ‘বোমা’ আতঙ্ক, বক্সে বাজল শেখ মুজিবের ভাষণ! মুরাদনগরে মাদকের বিরুদ্ধে ওসির কঠোর হুঁশিয়ারি, থানায় স্থাপন অভিযোগ বাক্স সমৃদ্ধ দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল ধানমণ্ডি ৩২ নম্বরসহ রাজধানীতে নিরাপত্তা জোরদার নাহিদকে ইনবক্স চেক করতে বললেন মেঘনা আলম, রহস্যটা কী? খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ দেশজুড়ে বিএনপির দোয়া ও মিলাদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৯৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী

সুনামগঞ্জে জেলা বি এনপির ১০ নেতা কর্মী গ্রেপ্তার

সুনামগঞ্জে জেলা বি এনপির ১০ নেতা কর্মী কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে অবরোধ কর্মসূচি বাস্তবায়নের সময় পুরাতন বাসস্টেশনের অস্তায়ী দলীয় কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত হলেন, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মো. শওকত, জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক রাখাব উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা ইকবাল হোসেন, যুবদল নেতা তৌহিদ চৌধুরী, ইজাজুল হক চৌধুরী, শামছুল হক, সাকিব মুন খোকন, তাহিরপুর উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবুল হাসান রাসেল, বিশ্বম্ভরপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম ও বিএনপি নেতা হেনু মিয়া।

সুনামগঞ্জ সদর থানার ওসি ইখিতিয়ার উদ্দিন চৌধুরী জানান, নাশকতার পরিকল্পনা করার সময় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। এরা সকলেই সোমবার সকালে পুলিশের দায়ের করা নাশকতার মামলার আসামী।

সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন বলেছেন, দলীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে অবরুধ কর্মসুচী পালনের সময় পুলিশ বিএনপির ১০ গুরুত্বপূর্ণ নেতা কর্মী কে গ্রেপ্তার করেছে। পুলিশের অন্যায় আচরণ সহ্যের সীমা অতিক্রম করেছে।নেতা কর্মীদের গ্রেফতারের নিন্দা প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে তাদের মুক্তির দাবি জানাই

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন

সুনামগঞ্জে জেলা বি এনপির ১০ নেতা কর্মী গ্রেপ্তার

আপডেট সময় ০১:৪১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩