ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩৪ দিন পর খুলল শাহজালাল মাজারের দানবাক্স, চলছে টাকা গণনা সাত পথে ‘বিকশিত ভারত’ গড়ার রূপরেখা দিলেন মোদি সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে সাংবাদিক ইউনিয়নের সভা অতিরিক্ত ফোন ব্যবহারে হাসপাতালে অভিনেত্রী শাকিলা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ভাতা দেওয়া শুরু : শিক্ষামন্ত্রী ফ্যামিলিকার্ডের বাইরে নিত্য পণ্য বিক্রির নতুন উদ্যোগ নিচ্ছে টিসিবি কুমিল্লার ডালপা বিল যেন বর্ষার এক টুকরো হাওর, প্রকৃতির টানে ছুটছেন দর্শনার্থীরা বিএনপি প্রতিশ্রুতি রাখে : স্বরাষ্ট্রমন্ত্রী রাস্তা বন্ধ করে এনসিপির সমাবেশ, ক্ষেপে গেলেন পথচারী হরমুজ প্রণালি নিয়ে বড় ঘোষণা দিলেন ট্রাম্প

ধামরাইয়ে স্কুলবাসসহ দুই বাস ভাঙচুর

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে একটি স্কুলবাসসহ দুটি বাসে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটকের নাম মোস্তফা। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, সকাল ৯টার দিকে বিএনপি সমর্থকরা শ্রীরামপুর এলাকায় জড়ো হন। সেখানে তারা আমিন মডেল টাউন স্কুল অ্যান্ড কলেজের একটি স্কুলবাস ও আরেকটি যাত্রীবাহী বাসে ভাঙচুর চালান। তবে এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) নির্মল কুমার দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ভাঙচুরকারীরা সেখান থেকে পালিয়ে যায়।

এ সময় একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ‘ঢাকায় ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে’ ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি ডেকেছে বিএনপি। তাদের পাশাপাশি জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টিসহ কয়েকটি দল-জোটও এ অবরোধ কর্মসূচি ঘোষণা বা সমর্থন দেয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩৪ দিন পর খুলল শাহজালাল মাজারের দানবাক্স, চলছে টাকা গণনা

ধামরাইয়ে স্কুলবাসসহ দুই বাস ভাঙচুর

আপডেট সময় ১২:১৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩