ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩৪ দিন পর খুলল শাহজালাল মাজারের দানবাক্স, চলছে টাকা গণনা সাত পথে ‘বিকশিত ভারত’ গড়ার রূপরেখা দিলেন মোদি সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে সাংবাদিক ইউনিয়নের সভা অতিরিক্ত ফোন ব্যবহারে হাসপাতালে অভিনেত্রী শাকিলা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ভাতা দেওয়া শুরু : শিক্ষামন্ত্রী ফ্যামিলিকার্ডের বাইরে নিত্য পণ্য বিক্রির নতুন উদ্যোগ নিচ্ছে টিসিবি কুমিল্লার ডালপা বিল যেন বর্ষার এক টুকরো হাওর, প্রকৃতির টানে ছুটছেন দর্শনার্থীরা বিএনপি প্রতিশ্রুতি রাখে : স্বরাষ্ট্রমন্ত্রী রাস্তা বন্ধ করে এনসিপির সমাবেশ, ক্ষেপে গেলেন পথচারী হরমুজ প্রণালি নিয়ে বড় ঘোষণা দিলেন ট্রাম্প

মেট্রো চলাচল স্বাভাবিক, নিরাপত্তায় বাড়তি পুলিশ

ঢাকা: বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধের প্রথম দিনে রাজধানীতে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) অন্যান্য দিনের মতোই মেট্রোরেল সকাল ৮টা থেকে চলাচল শুরু করে।

যাত্রীও ছিলেন অন্যান্য দিনের মতোই।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, হরতাল-অবরোধের দিনেও মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে।

মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশনে দায়িত্বরত এমআরটি পুলিশের এএসআই আনিছুর রহমান বাংলানিউজকে বলেন, তিনটি স্টেশন মিলে একজন ওসি দায়িত্বে আছেন। আমরা অন্য দিনের মতোই আজকে ডিউটি করছি। হরতাল ও অবরোধে এমআরটি পুলিশের পক্ষ থেকে কিছু সংখ্যক পুলিশ বাড়ানো হয়েছে।

এর আগে ২৯ অক্টোবরের হরতালেও পুরোদমে চলেছে মেট্রোরেল। সেদিন অফিসগামী যাত্রীদের ভিড় ছিল এ পরিবহনে।

‘ঢাকায় ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে’ ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী অবরোধ কর্মসূচি ডেকেছে বিএনপি। তাদের পাশাপাশি জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টিসহ কয়েকটি দল-জোটও এ অবরোধ কর্মসূচি ঘোষণা বা সমর্থন দেয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩৪ দিন পর খুলল শাহজালাল মাজারের দানবাক্স, চলছে টাকা গণনা

মেট্রো চলাচল স্বাভাবিক, নিরাপত্তায় বাড়তি পুলিশ

আপডেট সময় ১২:১৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩