ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩৪ দিন পর খুলল শাহজালাল মাজারের দানবাক্স, চলছে টাকা গণনা সাত পথে ‘বিকশিত ভারত’ গড়ার রূপরেখা দিলেন মোদি সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে সাংবাদিক ইউনিয়নের সভা অতিরিক্ত ফোন ব্যবহারে হাসপাতালে অভিনেত্রী শাকিলা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ভাতা দেওয়া শুরু : শিক্ষামন্ত্রী ফ্যামিলিকার্ডের বাইরে নিত্য পণ্য বিক্রির নতুন উদ্যোগ নিচ্ছে টিসিবি কুমিল্লার ডালপা বিল যেন বর্ষার এক টুকরো হাওর, প্রকৃতির টানে ছুটছেন দর্শনার্থীরা বিএনপি প্রতিশ্রুতি রাখে : স্বরাষ্ট্রমন্ত্রী রাস্তা বন্ধ করে এনসিপির সমাবেশ, ক্ষেপে গেলেন পথচারী হরমুজ প্রণালি নিয়ে বড় ঘোষণা দিলেন ট্রাম্প

বিএনপি-জামায়াতের অবরোধ: চাপ নেই সড়কে, গণপরিবহন হাতে গোনা

ঢাকা: গেলো ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ ডেকেছিল বিএনপি-জামায়াতে ইসলামী এবং এই জোটের সমমনা দলগুলো। সেই সমাবেশ পণ্ড হওয়ার জের ধরে মঙ্গলবার থেকে আগামী ৭২ ঘণ্টা টানা অবরোধের ডাক দিয়েছে দলগুলো।

তবে, অবরোধে সড়কে যান চলাচল সচল রয়েছে৷ গণপরিবহন হাতে গোনা হলেও উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা এবং রিকশা চলাচল করতে দেখা গেছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে সড়কে সরেজমিনে দেখা গেছে, সকালে সড়কে অন্য দিনের তুলনায় চাপ ছিল কম। ছিল গণপরিবহন সংকটও। সকাল থেকেই গণপরিবহন সংকটে যাত্রীদের ভোগান্তি পোহাতে দেখা গেছে।

আজমেরী গ্লোরী বাসের চালক শাহজাহান বাংলানিউজকে বলেন, আমরা ঝুঁকি নিয়ে গাড়ি নিয়ে বের হয়েছি। একটা গাড়ি পুড়িয়ে দিলে সেটা তো আর ফিরে পাওয়া যাবে না। তাই রাস্তায় গাড়ি নেই বললেই চলে।

এদিকে, গণপরিবহন সংকটে বিপাকে পড়েছেন অফিসগামী এবং চলাচলকারী সাধারণ যাত্রীরা। রাসেল হোসেন চাকরি করেন উত্তরা এলাকায়। বাংলানিউজকে তিনি বলেন, একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। প্রতিষ্ঠান তো আর হরতাল অবরোধে ছুটি দেয় না। সড়কের এই অবস্থা। এই ভোগান্তি আর ভালো লাগে না।

সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত টানা তিন দিন দেশব্যাপী সড়ক-রেল-নৌপথ, রাজপথসহ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দল ও জোট।

কর্মসূচি সফলে সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩৪ দিন পর খুলল শাহজালাল মাজারের দানবাক্স, চলছে টাকা গণনা

বিএনপি-জামায়াতের অবরোধ: চাপ নেই সড়কে, গণপরিবহন হাতে গোনা

আপডেট সময় ১০:০৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩