ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট ইউপি সদস্য ফিরোজের বিরুদ্ধে, বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ ভুক্তভোগীরা

রাজধানীতে রিকশা থামিয়ে সৌদিপ্রবাসীর দেড় লাখ টাকা ছিনতাই

ঢাকা: রাজধানীতে রিকশা থামিয়ে সৌদি আরব প্রবাসী এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা।

সোমবার (৩০ অক্টোবর) ভোর সোয়া ৪টার কাকরাইলে দিকে এই ঘটনা ঘটে।

আহত সৌদিপ্রবাসীর নাম সোহেল রানা (৪০)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গাইবান্ধার পলাশবাড়ীর বাসিন্দা তিনি।

আহত সোহেলের বন্ধু নাইমুর রহমান বলেন, দেশে ছুটি কাটিয়ে আজ সোমবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে আবার সৌদি আরব যাওয়ার কথা ছিল সোহেলের। সেজন্য রোববার রাতে গ্রাম থেকে দুই বন্ধু ঢাকায় আসি। বাস থেকে মালিবাগে নেমে একটি রিকশায় করে কাকরাইল মসজিদে যাচ্ছিলাম ফজরের নামাজ পড়তে। পথে কাকরাইল মোড়ে একটি সাদা রঙের প্রাইভেটকার আমাদের রিকশা আটকায়। গাড়িটি থেকে ৪ জন ধারালো অস্ত্রসহ নেমেই সোহেলকে আঘাত করতে থাকে। এতে তার ডান হাতে গুরুতর জখম হয়। এরপর সোহেলের সঙ্গে থাকা দেড় লাখ টাকা, আমার স্মার্টফোন ও একটি চেকবই ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

তিনি আরও জানান, আহত সোহেলকে ভোরেই ঢাকা মেডিকেলে নিয়ে যান তিনি। সেখানে তাকে চিকিৎসা দিয়ে এরপর মামলা করার জন্য রমনা থানায় যান তারা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, চিকিৎসা শেষে সকালে তারা হাসপাতাল থেকে চলে গেছে। সোহেলের ডান হাতে জখম হয়েছিল। ঘটনাটি রমনা থানা পুলিশ তদন্ত করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই

রাজধানীতে রিকশা থামিয়ে সৌদিপ্রবাসীর দেড় লাখ টাকা ছিনতাই

আপডেট সময় ১২:১৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩