ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

২৮ অক্টোবর ঘিরে আমিনবাজারে পুলিশের চেকপোস্ট-তল্লাশি

সাভার (ঢাকা): ঢাকায় ২৮ অক্টোবর রাজনৈতিক দলগুলোর সমাবেশকে সামনে রেখে রাজধানীর প্রবেশমুখ আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে যানবাহনে যাত্রীদের তল্লাশি শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে চেকপোস্ট বসিয়ে এ তল্লাশি কার্যক্রম শুরু হয়।

দুপুরে আমিনবাজারে দেখা যায়, বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি রয়েছে। ঢাকাগামী বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও ক্ষেত্র বিশেষে তাদের সাথে থাকা ব্যাগপত্র তল্লাশি করছে পুলিশ। এ ক্ষেত্রে ঢাকাগামী দূরপাল্লার বিভিন্ন যাত্রীবাহী বাস, গণপরিবহন, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের প্রতি পুলিশের বিশেষ নজর লক্ষ্য করা গেছে।

অন্যদিকে, সকাল থেকে সাভার হাইওয়ে থানার পাশে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ পরিচালনা করতে দেখা যায় র‌্যাব ও ট্রাফিক পুলিশ সদস্যদের। তবে বিকেল ৩টার দিকে সেই চেকপোস্ট আর দেখা যায়নি। সন্দেহভাজন কাউকে আটকের খবরও পাওয়া যায়নি।

আমিনবাজার চেকপোস্টে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম বলেন, ২৮ তারিখে যেহেতু রাজধানীতে দুটি রাজনৈতিক দলের সমাবেশ রয়েছে, সেহেতু কেউ যেন ঢাকায় প্রবেশ করে কোনো নাশকতা কিংবা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতেই পুলিশের এই চেকপোস্ট কার্যক্রম চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

২৮ অক্টোবর ঘিরে আমিনবাজারে পুলিশের চেকপোস্ট-তল্লাশি

আপডেট সময় ০৪:২৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩