ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৫ হাজার, বেশির ভাগই শিশু

দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে অব্যাহত আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বিমান হামলা এবং অভিযানে বিধ্বস্ত গাজাবাসী। প্রতিনিয়ত মৃত্যুর পাহাড় জমছে অবরুদ্ধ এ অঞ্চলটিতে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত পাঁচ হাজার ৮৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৫ হাজার ২৭৩ জন জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জাতিসংঘ।

নিহতদের মধ্যে ৬২ শতাংশের বেশি নারী ও শিশু বলছে সংস্থাটি।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় গাজার ৩২০টির বেশি স্থাপনায় হামলা চালিয়ে সেগুলো ধূলিসাৎ করে দিয়েছে ইসরায়েল। এসব হামলায় আরো ৪০০ এর বেশি বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে দেড়শোর বেশি শিশু রয়েছে।

ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় গাজার হাজার হাজার ভবন ধ্বংস হয়েছে এবং দশ লাখের বেশি মানুষ এই অঞ্চলে বাস্তুচ্যুত হয়েছে বলছে জাতিসংঘ। এছাড়া ইসয়ারেয়েল কঠোর অবরোধের কারণে পানি, বিদ্যুৎ, খাবারসহ অন্যান্য মৌলিক সরবরাহ থেকে বঞ্চিত এ অঞ্চলের বাসিন্দারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৫ হাজার, বেশির ভাগই শিশু

আপডেট সময় ০১:২৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩