ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল রংপুরে অধিক্ষেত্রের বাইরে একাধিক কার্যালয় ও সহকারী নিয়ে কাজীর অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগ

শেখ হাসিনা মুসলিম বিশ্বের নেতৃত্ব দিচ্ছেন: শামীম ওসমান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, বাংলাদেশ আজ ওই যায়গায়, ১৬টি মুসলিম রাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছে যে ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্ব কি করতে পারে। আজ মুসলিম বিশ্ব জাতির পিতার কন্যা শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন।

এতগুলো মুসলমান রাষ্ট্র এতটুকু মাত্র যায়গা।
শুক্রবার (২০ অক্টোবর) রাতে ফতুল্লার পঞ্চবটী এলাকায় এক ওয়াজ মাহফিলে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, আমরা এখানে এসেছি আল্লাহর রাসূলের কথা শুনতে। বক্তারা দিক নির্দেশনা দেবেন। আমরা সে অনুযায়ী চলব। শুনে মাথায় রাখি কয়জন। আমরা তাদের কথা শুনি কিন্তু ধারণ করি কয়জন। হৃদয় কখনও মিথ্যা বলে না।

তিনি বলেন, আমি আপনাদের কাছে জানতে চাই, ইসলাম কি শুধু নামাজ, রোজা, হজ্জ, যাকাত করা। ইসলাম হল পূর্নাঙ্গ জীবনযাপন। আমরা কিন্তু তা পালন করি না। আমরা অন্যায়ের প্রতিবাদ করি না।

তিনি আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা ইহুদিদের ফিলিস্তিনে এনে বলল, এখানে থাকতে পার তোমরা। এ জায়গা নিরাপদ। মুসলমানরা বলেছিল, তোমরা এখানে থাকতে পার, আমরা নিরাপত্তা দেব। আজ মুসলমানদের সেটারই প্রতিদান দিচ্ছে।

এই সংসদ সদস্য বলেন, আমরা কখন চলে যাব কেউ জানি না। আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের সবার কাছে ভিক্ষা চাই, আল্লাহ সম্মান দিয়েছেন। আজ সারা দেশে এবং নারায়ণগঞ্জের অলিতে গলিতে মাদক বিক্রি হচ্ছে। পুলিশ আছে সারা নারায়ণগঞ্জে মাত্র এক হাজার ৮০০। তাদের পক্ষে সব অলিগলি চেক করা সম্ভব নয়।

তিনি বলেন, কয়দিন বাঁচব জানি না। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছি, আমি মাদক বন্ধ করতে চাই। এটা আমাদের দায়িত্ব। আমি আপনাদের সবার সহযোগিতা চাই। তারা অল্প কয়েকটা মানুষ। আপনাদের কিছু করতে হবে না। আপনারা শুধু নামগুলো নিয়ে আমাকে দিবেন। আল্লাহর ঘরে বলে এসেছি, মাদক তো দূরের কথা মাটির ওপর দাঁড়িয়ে থাকতে পারবে না। দুনিয়ায় কেউ পারফেক্ট না। আমার দলেও খারাপ লোক আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি

শেখ হাসিনা মুসলিম বিশ্বের নেতৃত্ব দিচ্ছেন: শামীম ওসমান

আপডেট সময় ১১:৩৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩