পিরোজপুর ও বরগুনা দুই জেলার সম্বনয়ে, বরিশাল এরিয়ার বামনা টেরিটরি এসি আই মটরস এর উদ্যোগে সোনালীকা ডে ২০২৩ উপলক্ষে বার্ষিক সার্ভিস ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবার রবিবার সকাল থেকে দিন ব্যাপী বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া সাবেক এমপি নুরুল ইসলাম মনির বাড়ির সামনের কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন গাড়ির প্রদর্শনী, সার্ভিস, স্বাস্থ্য পরীক্ষা, উদ্দোক্তাদের গল্প, খেলাধুলা রেফেল ড্র ও পুরস্কার বিতরণ সহ অন্যান্য বিষয়ের মধ্য দিয়ে দর্শকদের মন মাতানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা ২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বরিশাল বিভাগের সিনিয়র রিজিওনাল ম্যানেজার ওরুন কান্তী বিশ্বাস, বরিশাল সেলস একজিকিউটিব আমিন শেখ, প্রোডাক্ট একজিকিউটিব রেজওয়ান টেরিটরি সার্ভিস ম্যান আবু নাইম, মঠবাড়িয়ার ডিলার হিমেল ট্রেডার্সের স্বত্বাধিকারী ইউ পি সদস্য হারুন আর রশিদ, সহ বিভিন্ন পর্যায়ের উদ্দোক্তা বৃন্দ।
এসময়ে এসি আই মটরস সম্পর্কে বক্তারা বলেন বাংলাদেশে ১৬ টি কোম্পানির মধ্যে এসি আই মটরস অন্যতম, এ কোম্পানির সার্ভিস অনেক ভালো, তাই এসি আই মটরস এর ইতিমধ্যে পঁচিশ হাজার গ্রাহক হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে সার্ভিস দিয়ে থাকে,তাছাড়া এ কোম্পানির গাড়ি ক্রয় করে উদ্যোক্তাদের মধ্যে অনেকেই লাভবান হয়েছে বলে জানান।
সংবাদ শিরোনাম ::
এসি আই মটরস এর উদ্যোগে সোনালীকা ডে উপলক্ষে বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা
-
আ রহমান আল নোমান, পিরোজপুর: - আপডেট সময় ০১:১৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- ৭৬০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























