ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেট গ্যাস ফিল্ডসে বেতন ৩৬ লাখ, ওভারটাইমও ৩৬ লাখ ডিএনসিসির প্রকৌশলী খন্দকার মাহবুব আলমকে ঘিরে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ মিরপুরের সাবেক ইউএনওর বিরুদ্ধে ফাঁকা রশিদে বিল করে অর্থ আত্মসাতের অভিযোগ অনিয়ম-দুর্নীতির অভিযোগে গণপূর্তের আলমগীর খানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে তদন্তের আবেদন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন বদলির আদেশকে পাত্তা না দিয়ে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ মুরাদনগরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত! রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন

নওগাঁয় নেতাকর্মীদের নিয়ে স্বপরিবারে হলে গিয়ে সিনেমা দেখলেন উপজেলা চেয়ারম্যান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি সারাদেশে ১৫৩ প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে শুক্রবার (১৩ অক্টোবর)।

এ উপলক্ষে ১৫ অক্টোবর রবিবার সন্ধ্যা ছয়টায় নওগাঁর তাজ সিনেমা হলে স্বপরিবারে এবং প্রায় ২ শতাধিক নেতাকর্মীদের নিয়ে সিনেমাটি দেখেন নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রফিক।

সিনেমাটি দেখে নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রফিক বলেন, আমি মনে করি ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি প্রত্যেক বাঙালি এবং এই বাংলাদেশের প্রত্যেক নাগরিকের দেখা উচিত। সিনেমাটি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের আত্মত্যাগের ইতিহাস, বাঙালি জাতির ইতিহাস, আমাদের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন।

তিনি আরো বলেন, যে জাতি ইতিহাস ভুলে যায় সে জাতি দুর্ভাগা। তাই বাংলার সঠিক ইতিহাস জানতে হলে এই সিনেমাটি সকলের দেখা উচিত এবং ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনে সমাজ ব্যবস্থায় এবং রাষ্ট্র পরিচালনায় প্রত্যেকটি কাজেই বাস্তবায়ন করতে হবে। আমরা সকলেই যাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিজের জীবনে, পরিবারে, সমাজে ও রাষ্ট্রে প্রত্যেকটি জায়গায় বাস্তবায়ন করতে পারি। আজ আমার দুই ছেলে, আত্মীয়-স্বজন এবং বঙ্গবন্ধুর আদর্শের প্রায় ২ শতাধিক নেতাকর্মীদের নিয়ে এ সিনেমা দেখতে পেরে খুব ভালো লাগছে।

এর আগে বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। যেখানে হাজির হয়ে ‘মুজিব: একটি জাতির রূপকার’ উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সিনেমাটি দেশবাসীকেও দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় শ্যাম বেনেগাল পরিচালিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’। চলচ্চিত্রটিতে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট গ্যাস ফিল্ডসে বেতন ৩৬ লাখ, ওভারটাইমও ৩৬ লাখ

নওগাঁয় নেতাকর্মীদের নিয়ে স্বপরিবারে হলে গিয়ে সিনেমা দেখলেন উপজেলা চেয়ারম্যান

আপডেট সময় ০৯:৩৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩