ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

ইসলামপুরে আ’লীগের নৌকা মনোনয়ন প্রত্যাশী শাহিনের বিশাল শান্তি সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরে ইসলামপুর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে এবং জামাত,বিএনপি’র দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে শাহিনুরজ্জামানের নেতৃত্বে এক বিশাল শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫অক্টোবর) দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল এসে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শান্তি ও উন্নয়ন সমাবেশের সভায় মিলিত হয়।
বিআরডিবি’র সাবেক সভাপতি জাহের আলী চুন্নু সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জামান আব্দুল নাসের বাবুল, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক এস.এম জাহাঙ্গীর আলম, মহিলা আওয়ামী লীগের কলা বাগান শাখার সাধারণ সম্পাদক ডলি মোশারফ, চরগোয়ালীনী ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আলিনুর ইসলাম, চরপুটিমারী ইউনিয়নে সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম খলিফা, সদর ইউনিয়নে যুগ্ম সাধারণ সম্পাদক তাহিজল হক তারা ও গোয়ালেরচর যুবলীগের সভাপতি শহিদুর রহমান কালুসহ সকল অংঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় আওয়ামী লীগের নৌকা মনোনয়ন প্রত্যাশী এস এম শাহিনুজ্জামান শাহিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

মনোনয়ন প্রত্যাশী শাহিনুজ্জামান শাহিন সাধারণ ভোটার ও নেতাদের উদ্দেশে বলেন, একটি কুচক্রি মহল এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা পায়তারা করছে।

বর্তমান সরকার দেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রানায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়।

তাই জামাত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতাদের সজাগ থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য নৌকা মার্কায় ভোট দেওয়া জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন গাইবান্ধা ইউনিয়নে যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান

ইসলামপুরে আ’লীগের নৌকা মনোনয়ন প্রত্যাশী শাহিনের বিশাল শান্তি সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩