ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

কুয়াকাটায় গাজা ও ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর কুয়াকাটায় ১কেজি গাজা ও ২০৩ পিস ইয়াবাসহ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আমির গাজী (৫৩) ও নুরজামাল হাওলাদার (৪৫) নামে দুই মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। শুক্রবার (১৩ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ডের নবীনপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি আমির গাজী ও নুরজামাল হাওলাদার কুয়াকাটা পৌরসভার ৫ ও ৬নং ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা পৌরসভার ৬নং ওয়ার্ডের নবীনপুরে আসামি আমীর গাজীর বসত ঘরের মধ্যে মাদক বেচাকেনার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম খাঁন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে বলেন, মাদক কারবারিদের কোনো ছাড় নয়, মাদকের সাথে কোনো আপোষ নয়। মহিপুর থানা এলাকাকে মাদক মুক্ত রাখতে, মহিপুর থানা পুলিশ সর্বদাই কঠোর অবস্থানে রয়েছে।

আসামিদের শনিবার (১৪ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানায় পুলিশের এই কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান

কুয়াকাটায় গাজা ও ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ১১:৩৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩