ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কালুখালী উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বাংলাদেশে প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ, বিদ্যুৎ সমস্যার সমাধান প্রস্তাব হাসনাতের বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই র‍্যালি ও পুরস্কার বিতরণে দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত আত্রাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু রাজৈরে যথাযোগ্য মর্যাদায় মৎস্য সপ্তাহ ২০২৬ পালিত

শেরপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

শেরপুর প্রেসক্লাবের নয়া কার্যনির্বাহী কমিটির (২০২৩-২৫) প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর শুক্রবার রাতে শহরের মাধবপুরস্থ ক্লাবের ১নং ভবনে ওই সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের নয়া সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন তৃতীয় দফায় নির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম আধার।

ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ- সভাপতি এসএম শহীদুল ইসলাম ও আছাদুজ্জামান মোরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত ও রেদওয়ানুল হক আবীর, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক নুর-ই-আলম চঞ্চল, কোষাধ্যক্ষ রওশন কবীর আলমগীর, দপ্তর সম্পাদক মারুফুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল আমিন আলিম, সাহিত্য-প্রকাশনা সম্পাদক কাজী মাসুম, প্রচার সম্পাদক তপু সরকার হারুন, নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি শরিফুর রহমান, সাবেক সাধারন সম্পাদক মেরাজ উদ্দিন ও সাবিহা জামান শাপলা, এমএ হাকাম হিরা, দেবাশীষ সাহা রায়, মহিউদ্দিন সোহেল, প্রমুখ।

সভায় কোন সাংবাদিকের বিরুদ্ধে মহলবিশেষের সংবাদ সম্মেলনে এবং প্রেসক্লাবের বাইরে আহুত কোন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোরতা অবলম্বনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বড় কোন রাজনৈতিক দল, প্রশাসন ও প্রতিষ্ঠান আহুত সংবাদ সম্মেলন ওই সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে। এছাড়া সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও মর্যাদা রক্ষা, সিনিয়র-জুনিয়র সম্পর্ক বজায় রাখাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ১নং ভবনের আধুনিকায়নের কাজ দ্রুত শেষ করে উদ্বোধন, নয়া কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন, শহরের গোয়ালপট্টি এলাকাস্থ ২নং গৃহের জায়গা পরিস্কার-পরিচ্ছন্নকরণসহ সংরক্ষণ ও ব্যবহার উপযোগী করে গড়ে তোলা, কোন প্রতিষ্ঠান/সংগঠনের/সংবাদ সম্মেলনে নির্ধারিত/দাওয়াতিদের বাইরে অংশগ্রহণ না করা, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের সহায়তা পেতে আবেদনে নির্বাহী পরিষদের সভায় মূল্যায়নের পর সুপারিশ প্রদান, সহযোগী সদস্য হিসেবে করা আবেদনগুলো নয়া কমিটির কাছে হস্তান্তর সাপেক্ষে বাছাই কমিটির মাধ্যমে চূড়ান্তকরণ, স্থানীয় কল্যাণ তহবিলের ব্যাংক হিসাব খোলা ও কল্যাণ তহবিল পরিচালনা বিধি প্রণয়ন, ক্লাবের যেকোন অর্থ ব্যাংক হিসাবে জমাকরণসাপেক্ষে স্বচ্ছতা নিশ্চিতকরণে আয়-ব্যয়ের হিসাব যথাযথভাবে সংরক্ষণ, যেকোন প্রকল্প/নির্মাণ কাজ উপ-কমিটির মাধ্যমে বাস্তবায়নে গৃহীত সিদ্ধান্ত উল্লেখযোগ্য।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন

শেরপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

আপডেট সময় ১০:২৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩