ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার; গ্রেফতার- ৩ পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত

শাহজালালে ১ কোটি ৬০ লাখ টাকার সোনাসহ আটক- ১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর নিকট থেকে ১ কেজি ৬০৫ গ্রাম স্বর্নলংকার উদ্বার করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম।

কাস্টমস ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, আটক যাত্রীর নাম ফেরদৌসি আরা। ফেনী জেলার ছাগলনাইয়া থানার জয়পুর গ্রামের বাসিন্দা। জব্দকৃত সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা।

গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে বিমানবন্দরের কাস্টম হল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের উপ-কমিশনার (ডিসি) সৈয়দ মোকাদ্দেস হোসেন সোনা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত মধ্য রাত ১২ টার দিকে দুবাই থেকে আসা যাত্রী ফেরেদৌসি আরার লাগেজে আনা একটি এয়ার ফ্রাইয়ারের ভেতর প্রিভেন্টিভ টিমের মাধ্যমে সন্দেহজনক ধাতব পদার্থের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। পরবর্তীতে তা ভেঙে ধাতব চাকতি আকৃতির স্বর্ণপিণ্ড পাওয়া যায়, যার ওজন ১ হাজার ৩৯০ গ্রাম। এছাড়া একটি সোনার বার, ৯৯ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ১ হাজার ৬০৫ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬০ লাখ টাকা।

এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজধারী আইনে ডিএমপির বিমানবন্দর থানায় মামলা দায়ের এবং তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী

শাহজালালে ১ কোটি ৬০ লাখ টাকার সোনাসহ আটক- ১

আপডেট সময় ১১:০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩