ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার; গ্রেফতার- ৩ পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত

আমতলীতে ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় এক জেলেকে ২২ দিনের কারাদন্ড!

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার্থে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা অমান্য করে বরগুনার আমতলী পায়রা (বুড়িশ্বর) নদীতে মাছ ধরার অপরাধে সোহেল (৩৮) নামে এক জেলেকে ২২ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, সরকার বুধবার (১১ অক্টোবর) মধ্যরাত থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার্থে ২২ দিনের জন্য ইলিশ ধরা নিষিদ্ধ করেছে। ওই সময়ের মধ্যে মাছ ধরা, পরিবহন, বিপণন ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও ওই নিষেধাজ্ঞা অমান্য করে আমতলীর পায়রা (বুড়িশ্বর) নদীর গুলিশাখালী এলাকায় নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ স্বীকার করছিলো জেলে সোহেল।

বুধবার সকাল অনুমান ৬টার দিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার আমতলী থানা পুলিশের সহায়তায় পায়রা (বুড়িশ্বর) নদীতে টহল দেয়ার সময় কারেন্ট জাল দিয়ে মাছ ধরারত অবস্থায় জেলে সোহেলকে আটক করেন। পরে আটকৃত জেলেকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে উক্ত আদালতের বিজ্ঞ বিচারক উপজেলা সহকারী কমিশার (ভূমি) আবদুল্লাহ আবু জাহের ২২ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার্থে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ স্বীকার করার অপরাধে দন্ড বিধির ১৮৮ ধারায় এক জেলেকে ২২ দিনের বিনাশ্রম কারাদন্ড ও জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী

আমতলীতে ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় এক জেলেকে ২২ দিনের কারাদন্ড!

আপডেট সময় ০৯:১৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩