ঢাকা ১০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার; গ্রেফতার- ৩

১০ মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী গনি মিরপুর থেকে আটক

রাজধানীর মিরপুরের বড়বাগ এলাকা থেকে ১০টি মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

এটিইউ পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির নাম গনি ওরফে ওসমান গনি (৩৫) যশোর জেলার চৌগাছা থানার বাকপাড়া গ্রামের মনু ওরফে মান্নান শেখের পুত্র।

আজ বৃহস্পতিবার এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (অপারেশন্স) এবং মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে রাজধানী মিরপুরের বড়বাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

তিনি আরো জানান, তার বিরুদ্ধে যশোরের কোতয়ালী, চৌগাছা এবং ঝিনাইদহের মহেশপুর থানায় একাধিক খুন, খুনসহ ডাকাতি, দস্যুতা, অস্ত্র আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও চুরিসহ ১০টি মামলা রয়েছে।

মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, আসামী গনি ওরফে ওসমান গনি ২০০৭ সাল থেকে দীর্ঘদিন পলাতক থাকার পর ২০১৬ সালে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। পরবতীর্তে, বিজ্ঞ আদালত থেকে জামিন প্রাপ্ত হয়ে পুনরায় সে পলাতক হয়। তার মধ্যে ২০১৬ সালের জুন মাসে চাঞ্চল্যকর যশোরের চৌগাছা থানার এসিল্যান্ড অফিসের সার্ভেয়ার জাহাঙ্গীর আলমের বাসায় ডাকাতি ও জাহাঙ্গীর আলমকে খুনের মামলা উল্লেখযোগ্য।

তাকে জিঙ্গাসাবাদ শেষে যশোর চৌগাছা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১০ মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী গনি মিরপুর থেকে আটক

আপডেট সময় ০৬:৩৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩