ঢাকা ১০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার; গ্রেফতার- ৩

নাটোর সদর থানার ওসির বিরুদ্ধে সাংবাদিকের ক্যামেরা-মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নাটোর সদর থানার ভিডিও ফুটেজ ও ওসির বক্তব্য নিতে গেলে চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার দেবাশীষ কুমার সরকারের মোবাইল ও তার ক্যামেরাপারসনের কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।

পরে বেলা ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম এসে ক্যামেরা ও মোবাইল ফেরত দিয়ে ঘটনায় দুঃখ প্রকাশ করে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সাংবাদিক দেবাশীষ কুমার সরকার বলেন, নাটোর সদর থানা পুলিশের অপকর্ম নিয়ে প্রতিবেদন করার জন্য থানার ভিডিও ফুটেজ এবং ওসির বক্তব্য নিতে গেলে ওসি নাছিম আহমেদ উত্তেজিত হয়ে উঠেন এবং তার মোবাইল এবং টেলিভিশনের ক্যামেরা ছিনিয়ে নেন। এসময় ক্যামেরাপারসন সজিবুর রহমানকে ধাক্কা দেন ওসি নিজেই। পরে ছিনিয়ে নেওয়া মোবাইল এবং ক্যামেরা একই থানার উপ-পরিদর্শক শাহাদৎ হোসেনের জিম্মায় রেখে বাইরে চলে যান। এরপর পুলিশর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) শরিফুল ইসলাম থানায় এসে উপ-পরিদর্শক শাহাদৎ হোসেনের কাছ থেকে মোবাইল এবং ক্যামেরা নিয়ে তা ফিরিয়ে দেন।

এবিষয়ে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার নাটোর জেলা ব্যুরো প্রধান কে বলেন, আসামী গ্রেফতারের ঘটনায় সাক্ষাৎকার নিতে আসলে কোন সাক্ষাৎকার দেই নাই।তাহারা সাংবাদিক নাকি ক্যামেরাম্যান আমি চিনি নাই।

তারা আসামী গ্রেফতার এর বিষয় নিয়ে সাক্ষাৎকার নিতে এলে আমি বলেছি দেব না। সেইটা তারা গোপনে ভিডিও করছিল। আমি শুধু বলেছি ভিডিওটা ডিলিট করে দেন।

ক্যামেরাপারসনকে ধাক্কা দেওয়ার বিষয়ে তিনি বলেন, এটা মিথ্যা। এমন কোনো ঘটনা ঘটেনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

নাটোর সদর থানার ওসির বিরুদ্ধে সাংবাদিকের ক্যামেরা-মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আপডেট সময় ০৫:৩৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩