মাদারীপুরে শিবচরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় করোনাভাইরাস পরিস্থিতি, দূর্যোগকালে সরকারের বিভিন্ন পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মাদক ও সন্ত্রাস, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, মুক্তিযোদ্ধার সঠিক ইতিহাস, ভিশন-২০৪১ বাস্তাবায়নের এর লক্ষ্যে বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটা থেকে উপজেলার মাদবরেরচর আর এম উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদারীপুর জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ বেনজীর আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদবরের চর আরএম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবদুল মোতালেব শিকদার ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন ও সহকারী শিক্ষক (ইংরেজি) মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মাদক ও সন্ত্রাস, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, মুক্তিযোদ্ধার সঠিক ইতিহাস, ভিশন-২০৪১, তথ্য প্রযুক্তির সদ্ব্যবহার, HPV টিকাদান কর্মসূচি সম্পর্কে অবহিতকরণ, ডেঙ্গু প্রতিরোধ ও নিরাপদ খাদ্য গ্রহণ সম্পর্কে জনসচেনতা সৃষ্টি, ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের এর শিক্ষার্থীবৃন্দ এবং শিক্ষকবৃন্দ সহ অন্যান্য আরো অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়া, বক্তারা অনুষ্ঠানে জরুরী বিভিন্ন সেবার হট লাইন নম্বর ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন।
মোঃ গোলাম সারোয়ার নাদিম, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: 























