ঢাকা ১১:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

বাচ্চাদের হাসিখুশি রাখতে ৩য় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী

পঞ্চগড়: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, লেখাপড়ার মান বাড়াতে ও বাচ্চাদের হাসিখুশি রাখতে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়া হয়েছে। দ্রুত নতুন কারিকুলামে প্রাথমিকের পড়াশোনা শুরু হবে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে জেলার তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নে প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, আমরা প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবনগুলো ঠিক করে এক শিফটে ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা করছি। এদিকে করোনার সুযোগ নিয়ে বিভিন্ন স্থানে ‘গজিয়ে ওঠা’ মাদরাসাগুলো প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের টেনে নিয়েছে। অনেক অভিভাবক কর্মব্যস্ততায় সন্তানকে একা রাখতে না পারায় করোনার সময় মাদরাসায় দিয়েছেন। আর দুপুরের খাবার দেখে অনেকেই আকৃষ্ট হচ্ছে। সব দিক বিবেচনা করে আমাদের সব প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিল চালুর ব্যবস্থা হচ্ছে। বাচ্চাদের প্রাথমিক বিদ্যালয়মুখী করতে নতুন চিন্তাভাবনা করছি। আশা করি, নতুন কারিকুলামে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের টানতে পারব।

এর আগে প্রতিমন্ত্রী তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত মুজিব কর্নার ও শেখ রাসেল কর্নারসহ বিদ্যালয়ে থাকা উপজেলা রিসোর্স সেন্টারসহ সব ক্লাসরুম ঘুরে দেখেন।

এদিকে প্রতিমন্ত্রীর কাছে বিদ্যালয়ে একটি বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরি করে দেওয়ার দাবি জানান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকরা।

এসময় উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, জেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মণ্ডল, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ও তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মতিউর রহমান মতিসহ অনেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

বাচ্চাদের হাসিখুশি রাখতে ৩য় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী

আপডেট সময় ০১:৫২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩