ঢাকা ১১:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

কুমিল্লা মুরাদনগরে রাতের আঁধারে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

কুমিল্লার মুরাদনগরে রাতের আঁধারে ঘরে ঢুকে আমেনা খাতুন (৮১) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

নিহত আমেনা খাতুন উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত তালেব আলি ব্যাপারীর স্ত্রী।
বুধবার দিবাগত রাতে নিহতের নিজ ঘরে এ ঘটনা ঘটে।

নিহতের বড় ছেলে আবু ইউসুফ জানায়, বুধবার রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমাতে যায় তার মা আমেনা খাতুন।

বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে বৃদ্ধার নাতি সাগর সকালের খাবার খাওয়ার জন্য ডাক দিতে গিয়ে দেখে ঘরের তিনটি দরজা খোলা। পরে ঘরে প্রবেশ করে দেখে খাটের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আমেনা খাতুনের মহদেহ।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলছে, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়াদি নিয়ে পরিবারের সদস্যদের সাথে পারিবারিক কলহ চলে আসছিল ওই বৃদ্ধার। তাদের ধারণা ওই বৃদ্ধার পরিবারের সদস্যরাই এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারি ইবনে জলিল হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করে বলেন এ বিষয়ে তদন্ত চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

কুমিল্লা মুরাদনগরে রাতের আঁধারে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০১:৪২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩