মাদারীপুরের রাজৈর উপজেলা ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয় ।
বুধবার রাত ৯টার দিকে মাদারীপুর-গোপালগঞ্জ মহাসড়কের মুকসুদপুরের শান্তিপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক সহ দুজন নিহত হয়। নিহত মোটরসাইকেল চালক রাব্বি শেখ (২০) মাদারীপুরের রাজৈর উপজেলার পাট্টাবুকা এলাকার সিরাজ শেখের ছেলে ও মোটরসাইকেল আরোহী মেহেদী শেখ (২০) একই এলাকার আবু জাফর শেখের ছেলে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমীর হোসেন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপালগঞ্জগামী যাত্রীবাহী একটি লোকাল বাস ও টেকেরহাটগামী একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এঘটনা ঘটেছে। এসময় রাব্বি শেখ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় মেহেদী শেখকে মাদারীপুরের রাজৈর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কাজী নাফিস ফুয়াদ, ডাসার (মাদারীপুর) প্রতিনিধিঃ 
























