ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

উচ্চ ক্ষমতার মোটরসাইকেল: লাইসেন্সে কঠোর শর্ত দিতে রুল

ঢাকা: ১৬৫ সিসি বা তার ওপরে উচ্চ ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল চালানোর অনুমতি দেওয়ার আগে চালকের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কঠোর শর্ত প্রণয়ন প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ বিষয়ে এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

স্বরাষ্ট্রসচিব, শিল্পসচিব, বাণিজ্যসচিব, বিআরটিএর চেয়ারম্যানসহ বিবাদীদের তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান।

‘মোটরসাইকেলে সর্বোচ্চ মৃত্যুহার দেশে’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ তাজরুল হোসেন এ রিট করেন।

আইনজীবী সৈয়দ তাজরুল হোসেন জানান, গত ৭ সেপ্টেম্বর দেশে ৩৭৫ সিসির মোটরসাইকেল চালানোর অনুমতি দেওয়ার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে। সারা দেশে দুর্ঘটনার ৪০ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনা বলে পত্রিকায় এসেছে। এসব কারণে ১৬৫ সিসির ওপরে মোটরসাইকেল চালানোর অনুমতি দেওয়ার আগে দুর্ঘটনা এড়াতে বৃহত্তর স্বার্থে লাইসেন্স প্রদানের ক্ষেত্রে কঠোর শর্ত প্রণয়ন ও তা বাস্তবায়ন জরুরি। যার কারণে এ রিট করা হয়েছে।

পত্রিকার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদালয়ের (বুয়েট) এক গবেষণা বলছে, প্রতিবছর দেশে প্রতি ১০ হাজার মোটরসাইকেলের বিপরীতে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন ২৮ দশমিক ৪ জন। তাদের প্রায় ৪০ শতাংশেরই বয়স ২৪ থেকে ৩০ বছর। মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর এই হার সারা বিশ্বে সর্বোচ্চ। যদিও মাথাপিছু মোটরসাইকেল ব্যবহারকারীর হিসাবে বাংলাদেশের অবস্থান সবার পেছনে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

উচ্চ ক্ষমতার মোটরসাইকেল: লাইসেন্সে কঠোর শর্ত দিতে রুল

আপডেট সময় ১২:০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩