ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

সীমান্ত নদী যাদুকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানকালে ২টি ড্রেজার মেশিন জব্দ শেষে আগুনে ভষ্মিভূত করে দিলেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

খোঁজ নিয়ে জানা যায়, অবৈধ ড্রেজার মেশিন দিয়ে যাদুকাটা নদীর তীর কেটে অবাধে বালু উত্তোলন করে আসছে প্রভাবশালী একটি চক্র। এমন খবর পেয়ে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।

এসময় দিন-দুপুরে অবাধে নদীর তীর কেটে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার মেশিন জব্দ করেন। পরে স্থানীয়দের উপস্থিতিতে অবৈধ এসব ড্রেজার মেশিন আগুনে ভষ্মিভূত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক মো. আসাদুজ্জামান রনি জানান, সুনামগঞ্জের সীমান্ত নদী যাদুকাটা হচ্ছে সরকারের রাজস্ব আদায়ের অন্যতম মাধ্যম। সেই নদীতে বে-আইনিভাবে কোনো অপতৎপরতা হতে দেবে না উপজেলা প্রশাসন। প্রশাসনের এই চৌকস কর্মকর্তা আরও বলেন, অপরাধীরা যতই ক্ষমতাধর হোক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে বদ্ধপরিকর তাহিরপুর উপজেলা প্রশাসন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

সীমান্ত নদী যাদুকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট সময় ০৫:২৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩