ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

উত্তরায় ১ কেজি মাদক আইসসহ গ্রেফতার-১

রাজধানীর উত্তরা থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য আইসসহ মাদককারবারি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা-পূর্ব থানা পুলিশ।

পুলিশ বলছে, গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইফতেখার উদ্দিন সাকিব, এসময় তার কাছ থেকে ১ কেজি আইস উদ্বার করা হয়,যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা, এছাড়া মাদক বিক্রিতে ব্যবহৃত দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গতকাল সোমবার দিবাগত রাত ১১ টার দিকে উত্তরা-পূর্ব থানার আব্দুল্লাহপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে পলওয়েল কারনেশন সেন্টারের সামনে থেকে তাকে আইসসহ গ্রেফতার করা হয়।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম এসব তথ্য জানান।

ডিসি জানান, উত্তরা-পূর্ব থানার টহল পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, ঢাকার আশেপাশের জেলা থেকে একটি মাদকের চালান উত্তরায় প্রবেশ করবে, এমন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় উত্তরা-পূর্ব থানা পুলিশ আব্দুল্লাহপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে পলওয়েল কারনেশন সেন্টারের সামনে চেকপোস্ট বসায়। রাত ১১ টার দিকে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করে।

এ সময় পুলিশ সদস্যরা ইফতেখার উদ্দিন সাকিব নামে এক ব্যক্তিকে আটক করে, পরে তার সাথে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশী করে তার ভেতর থেকে ১ কেজি আইস উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ইফতেখার উদ্দিন সাকিবের বাড়ি চট্টগ্রামের টেকনাফের সাতকানিয়ায় সে উত্তরার ৫নং সেক্টরে বসবাস করে সেখানে একটি মাদক ব্যবসায়ী চক্র গড়ে তোলে সাকিব এই মাদক কথিত Pracisco Bla (প্রাসিস্কো ব্লা) নামক ছদ্মনামের টেকনাফের এক মাদক ব্যবসায়ীর নিকট থেকে সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো,তারা মূলত ফেসবুকে ম্যাসেঞ্জার গ্রুপ খুলে অর্ডার নিতো এবং নারী ডেলিভারিম্যান দিয়ে মাদক সরবরাহ করতো, সন্দেহ এড়াতে তারা ম’বিলের কার্টুনের ভিতরে মাদক পরিবহন করতো।

গ্রেফতারকৃত সাকিবের বিরুদ্ধে উত্তরা-পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

উত্তরায় ১ কেজি মাদক আইসসহ গ্রেফতার-১

আপডেট সময় ০৫:১৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩