ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

নাটোরের নলডাঙ্গায় স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় পিয়ন গ্রেফতার

নাটোরের নলডাঙ্গায় প্রথম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় স্কুলের পিয়ন আবু সাদাদকে(৩৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

রোববার (৮ অক্টোবর) ভোরে উপজেলার নলডাঙ্গা পৌরসভার ৬ নং ওয়ার্ডের ধোপাপুকুর (গাঙ্গোইলপাড়া) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুপুরে নাটোর র‌্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত আবু সাদাদ (৩৫) নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন।

র‌্যাব-৫ নাটোর জানান, মো. আবু সাদাদ নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন পিয়নের চাকুরিতে কর্মরত। আবু সাদাদ বিদ্যালয়ে পিয়নের চাকুরির পাশাপাশি কোমলমতি শিশুদের দেখাশোনা করত। গত ২ অক্টোবর সকাল ৬টার দিকে ভিকটিম নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করাকালীন সময়ে পিয়ন আবু সাদাদ ভিকটিমকে ডেকে ৩য় শ্রেণি কক্ষে নিয়ে যায়। সেখানে গামছা দিয়ে ভিকটিমের মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম তার বাবা-মায়ের কাছে ঘটনা জানালে ভিকটিমের বাবা-মা আসামির কাছে উক্ত বিষয়টি জানতে চাইলে আসামি বিভিন্ন জনের মধ্যস্থতায় ভিকটিমের অভিভাবককে ১০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

র‌্যাব-৫ আরও জানান, এ ঘটনার পর কোম্পানী অধিনায়ক পরিচালক সঞ্জয় কুমার সরকারের নেতৃত্বে আবু সাদাদের উপর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে র‍্যাব। পরে আজ রোববার( ৮ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার নলডাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ডের ধোপাপুকুর (গাঙ্গোইলপাড়া) এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

নাটোরের নলডাঙ্গায় স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় পিয়ন গ্রেফতার

আপডেট সময় ০৬:০২:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩