ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

পটুয়াখালীতে দীর্ঘ ৯ বছর পর পৌর ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে দীর্ঘ ৯ বছর পর পটুয়াখালী পৌর ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর শনিবার বেলা ১১ টায় পটুয়াখালী সরকারি জুবিলী স্কুল মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি খলিলুর রহমান খলিলসহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও পৌর ছাত্রলীগের পদ প্রত্যাশী নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন, এই অক্টোবর মাসেই জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা রাজনীতির নামে অপরাজনীতি শুরু করবে। তাই ছাত্রলীগকে সর্বদা সজাগ ও সতর্ক থাকতে হবে। এছাড়া উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহবান জানান তারা।

এদিকে পৌর ছাত্রলীগের কর্মী সভার কথা শুনেই সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক ছাত্রলীগ কর্মী সিভি জমা দেন জেলা ছাত্রলীগের নিকট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

পটুয়াখালীতে দীর্ঘ ৯ বছর পর পৌর ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:১০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩