ঢাকা ১০:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাহসিকতা ও পেশাগত অবদানে নৌবাহিনীর ৪০ সদস্যকে পদক জুনে ব্রাসেলস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় অটোর ধাক্কায় আড়াই মাসের শিশু আহত, আইসিইউতে ভর্তি বীজের নামে কোটি টাকার লুটপাট, বিএডিসির প্রকল্পে পিডি হুমায়ূনের দুর্নীতির সাম্রাজ্য সার্বভৌমত্বকে সম্মান জানানো দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চান কিম ময়মনসিংহে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এনসিটিবিতে পদায়ন নিয়ে সমালোচনা, চার দিনেই ওএসডি জাহিদা বেগম ঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ল ৩ দিন বড়লেখায় মাদক ও কিশোর গ্যাং দমনে এমপির কঠোর নির্দেশ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে মদ ও ইস্কাফ সিরাপ জব্দ

৩৫ বলে সেঞ্চুরি করে ডি ভিলিয়ার্সের প্রশংসাও পেলেন ‘বেবি এবি’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুণ পারফর্ম করেই বিশ্বের কাছে নিজেকে প্রমাণ করেছিলেন ডিওয়াল্ড ব্রেভিস। রেকর্ড ভেঙেছিলেন এক আসরে সর্বোচ্চ রান করে। পরবর্তীতে গ্রেট এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে মিল রেখে নাম হয়ে যায় ‘বেবি এবি’।

সম্প্রতি ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে গতকাল সোমবার ব্যাট হাতে ঝড় তুলে ভাঙলেন অনেক রেকর্ডই। মাত্র ১৯ বছর বয়সী এই ব্যাটার গতকাল টাইটান্সের জার্সিতে করেছেন ৫৭ বলে ১৬২ রান। এদিন মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে যৌথভাবে পঞ্চম দ্রুততম সেঞ্চুরিয়ান হলেন বেবি এবি। ১৩টি চার ও ১৩ ছয়ের পর ডি ভিলিয়ার্স টুইটারে ব্রেভিসের প্রশংসা করে লিখেছেন, ‘ডিওয়াল্ড ব্রেভিস। আর বেশি কিছু বলার দরকার নেই।’

ব্রেভিস আরো বলেন, ‘ছোটবেলা থেকেই আমি সবসময় চাইতাম যত বেশি দূরে বল পাঠানো যায়। আমি শুরু থেকে সবসময় ইতিবাচক ও নির্ভীক থাকতে চেষ্টা করেছি। তাই বলে যাচ্ছেতাই খেলতে চাই না, শুধু বল ধরে ধরে খেলতে চাই এবং ইতিবাচক থাকি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাহসিকতা ও পেশাগত অবদানে নৌবাহিনীর ৪০ সদস্যকে পদক

৩৫ বলে সেঞ্চুরি করে ডি ভিলিয়ার্সের প্রশংসাও পেলেন ‘বেবি এবি’

আপডেট সময় ০৯:৪৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২