ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

শার্শায় সড়ক দুর্ঘটনায় মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

যশোরের শার্শা উপজেলায় সড়ক দুর্ঘটনায় লিমন হোসেন বাদশা (২৪) নামে মাধ্যমিক বিদ্যালয়ের এক অফিস সহকারী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) আনুমানিক দুপুর একটার দিকে উপজেলার সর্দার বারিপোতা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত বাদশা উপজেলার শার্শা সদর ইউনিয়নের কুলপালা গ্রামের আমজাদ আলীর ছেলে। বাদশা উপজেলার গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী হিসাবে কর্মরত ছিলেন।

পথচারী ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, দুপুরে কর্মস্থল থেকে বাদশা মোটরসাইকেল যোগে নাভারণ বাজারে যাচ্ছিলো। বারিপোতা নামক স্থানে আসলে সামনে থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দিলে বাদশা বুকে ও মাথায় গুরুতর আঘাত পেয়ে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর সদর হাসপাতালে রেফার করলে, যশোরে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শাহ আলম পারভেজ বলেন, স্কুল শেষে বাদশা মোটরসাইকেল যোগে নাভারণ বাজারে যাচ্ছিলেন। ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দিলে, স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। একজন নিহত হয়েছে। এ ব্যাপারে থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

শার্শায় সড়ক দুর্ঘটনায় মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

আপডেট সময় ০৭:৪৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩